রংপুর ১১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়ে চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্রের সমর্থন কামনা ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে ফিরে আসে। এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়।
পরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আযমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিয়াবুজ্জামান চৌধুরী শিহাব। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক।
সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রবীর গুহ রিন্টু,জেলা শ্রমিক দলের সভাপতি নুর আলম এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু পারভেজ।
সভাপতির বক্তব্যে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আযম বলেন, “বিএনপি সরকারের বয়স মাত্র ছয় মাস। এই অল্প সময়ের মধ্যেই দেশের মানুষের মধ্যে পরিবর্তনের প্রত্যাশা ও স্বস্তি তৈরি হয়েছে। জনগণ বিএনপির প্রতি আস্থা রেখেছে। সেই আস্থা ধরে রাখতে স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের উন্নয়নের জন্য আমাদের রাজপথে সক্রিয় থাকতে হবে।”
তিনি আরও বলেন, “দলের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনন্দের দিন নয়, এটি সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার অঙ্গীকারের দিন। আগামী দিনে যেকোনো রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।”
সদস্য সচিব শিয়াবুজ্জামান চৌধুরী শিহাব বলেন, “বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিষ্ঠার ৪৬ বছরে সংগঠনটি মানুষের পাশে থেকে কাজ করেছে। আগামী দিনেও জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে স্বেচ্ছাসেবক দল অগ্রণী ভূমিকা পালন করবে।”
তিনি বলেন, “বিএনপি সরকারের মাত্র ছয় মাসের সময়েই মানুষ পরিবর্তনের সুফল দেখতে শুরু করেছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি দেশের মানুষের যে আস্থা তৈরি হয়েছে, তা আরও সুদৃঢ় করতে আমাদের ত্যাগ, শৃঙ্খলা ও ঐক্যের সঙ্গে কাজ করতে হবে।”
আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Popular Post

শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়ে চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্রের সমর্থন কামনা

নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Update Time : ০৩:৩২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬