রংপুর ১০:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংকের নিরাপত্তা জোরদারে নীলফামারীতে পুলিশ সুপারের মতবিনিময়

নীলফামারী জেলার সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোর নিরাপত্তা জোরদার ও নিরাপদ ব্যাংকিং নিশ্চিত করতে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান।
সোমবার (৭ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সভায় ব্যাংক কর্মকর্তারা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জেলা পুলিশের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে ব্যাংকের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় ও সমস্যার কথা তুলে ধরেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তারা।
পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান ব্যাংক কর্মকর্তাদের বক্তব্য ও সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তিনি নিরাপদ ব্যাংকিং নিশ্চিত করতে পুলিশ, ব্যাংক কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ বি এম ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) মো. ফারুক আহমেদ পিপিএম-সেবা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Popular Post

ব্যাংকের নিরাপত্তা জোরদারে নীলফামারীতে পুলিশ সুপারের মতবিনিময়

Update Time : ০৬:০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬