রংপুর ১১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারী আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা

নীলফামারী জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) জেলা আইনজীবী সমিতির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি ও সদর আসনের এমপি অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম। সভা সঞ্চালনা করেন সমিতির সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. গোলাম মোস্তফা (সজীব)।
এ সময় জেলা আইনজীবী সমিতির জিপি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আল মাসুদ চৌধুরী ও কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান খান (রিনো) বক্তব্য দেন।
সভায় আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা, সমিতির কার্যক্রম আরও গতিশীল করা এবং আইনজীবীদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে আইনজীবীদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সমিতির সহসভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হাসনেন ইমাম সোহেল, লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট আনিছুর রহমান আজাদ, ধর্ম ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. হুজুর আলীসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Popular Post

নীলফামারী আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভা

Update Time : ০৬:৩৫:১৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬