রংপুর ০৩:২১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীর জলঢাকায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

  • আবেদ আলী
  • Update Time : ০৭:০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ Time View

নীলফামারীর জলঢাকায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, রংপুরের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে ‘দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬’।
​সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য বিষয় ছিল, ‘নৈতিকতার অভাবই দুর্নীতির মূল কারণ’ (পক্ষে ও বিপক্ষে)।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দুর্নীতি রোধ করতে হলে আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে সচেষ্ট ও দুর্নীতিমুক্ত থাকতে হবে। এককভাবে কারও পক্ষে দুর্নীতি পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। তরুণ প্রজন্মকে সচেতন করতে এ ধরনের বিতর্ক প্রতিযোগিতা দারুণ ভূমিকা রাখে।” এ সময় তিনি শিক্ষার্থীদের মেধা ও যুক্তির চর্চা অব্যাহত রাখতে জলঢাকায় একটি স্থায়ী ‘বিতর্ক ক্লাব’ প্রতিষ্ঠার ঘোষণা দেন।
​বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার চারটি শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেয়। দলগুলো হলো, জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ বহুমুখী উচ্চ বিদ্যালয়, আলহেরা এডুকেয়ার হোম উচ্চ বিদ্যালয়, বিয়াম ল্যাবরেটরি স্কুল
​যুক্তি ও পাল্টা যুক্তির উত্তপ্ত লড়াই শেষে প্রতিযোগিতায় জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং বিয়াম ল্যাবরেটরি স্কুল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জলঢাকা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবং বিয়াম স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আজিজার রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও সমাজকর্মী মো. আনোয়ার হোসেন।
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক রংপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিদর্শক মো. আরাফাত হোসেন জুয়েল, জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুর রহমান বিএসসি এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
​প্রতিযোগিতায় বিচারক প্যানেলের মডারেটর ছিলেন ছিট মিরগঞ্জ কামিল মাদ্রাসার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ওবায়দুল্লাহ মুছাব্বিহান। অন্য বিচারকমণ্ডলী ছিলেন টেঙ্গনমারী ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি মো. রুস্তম আলী, জলঢাকা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আবদুল্লাহ আল মামুন এবং মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মাফরুহা আক্তার।
​বিতর্ক শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

Popular Post

নীলফামারীর জলঢাকায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

Update Time : ০৭:০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬