
জয়নাল আবেদীন হিরো,স্টাফ রিপোর্টার
আসন্ন কামারপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদপ্রার্থী মো.রাজু হোসেন সরকার গণসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন।এলাকার মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করে তিনি শিক্ষা,স্বাস্থ্য,স্বনির্ভরতা এবং নাগরিক সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
কামারপুকুর ইউনিয়নের বাড়িবন পাড়ার বাসিন্দা সাবেক মেম্বার রাজু হোসেন মরহুম তফিল উদ্দিন সরকারের একমাত্র ছেলে।
নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করছেন রাজু হোসেন।এ সময় তিনি স্থানীয়দের বিভিন্ন সমস্যা,প্রত্যাশা ও উন্নয়ন-চাহিদার কথা শুনছেন। নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাস দিচ্ছেন তিনি।
রাজু হোসেন বলেন,আমি আপনাদের ভাই, চাচা ও সহযোদ্ধা হিসেবে ৩ নম্বর ওয়ার্ডের মানুষের পাশে থাকতে চাই।এলাকার মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করতে চাই। আপনাদের দোয়া,ভালোবাসা ও সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই।পাশাপাশি এলাকার শিক্ষা ও স্বাস্থ্য সেবার সুযোগ সম্প্রসারণ ও মানুষের স্বনির্ভরতার সুযোগ বাড়ানো আমার অন্যতম লক্ষ্য।একই সঙ্গে বয়স্ক,বিধবা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথাও বলেন তিনি।
স্থানীয় নাগরিকদের দৈনন্দিন দুর্ভোগের বিষয়টি তুলে ধরে রাজু হোসেন আরও বলেন,পানি,রাস্তা,সড়ক বাতি ও ড্রেনেজ সমস্যাকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
প্রয়োজন ও মতামতকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার কথাও জানান তিনি।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান,ওয়ার্ডে রাস্তা,পানি,ড্রেনেজ ও আলোর মতো কিছু সমস্যা রয়েছে।তাঁদের প্রত্যাশা,নির্বাচিত জনপ্রতিনিধি নিয়মিত মানুষের কথা শুনবেন এবং সমস্যাগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন।
তরুণদের প্রসঙ্গে রাজু হোসেনের অঙ্গিকার,তরুণরাই এলাকার ভবিষ্যৎ। তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে কাজ করতে চাই।
আমি নির্বাচিত হলে জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি স্বচ্ছতা ও নিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব পালনের চেষ্টা কবো। এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে মানুষের মতামতকে গুরুত্ব দেওয়ার কথাও জানান তিনি।
এদিকে রাজু হোসেনের সমর্থকেরা জানান,এলাকার মানুষের দোয়া,ভালোবাসা ও সহযোগিতা নিয়ে তিনি নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
রাজু হোসেনের প্রচারণার মূল বার্তা-আপনাদের ভোট,আমার শক্তি-ওয়ার্ডের উন্নয়ন,আমাদের লক্ষ্য ।
জয়নাল আবেদীন হিরো, স্টাফ রির্পোটার 


















