
রাশেদুজ্জামান সুমন :
নীলফামারী জলঢাকায় ছয় দফা দাবী নিয়ে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর বতর্মান সংকট, একচ্ছত্র সিন্ধান্ত, ব্যার্থতার বিরুদ্ধে এবং সততা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবীতে শতশত গ্রাহক ফোরামের সদস্য এতে অংশ গ্রহণ করে। বৃস্হপতিবার সকাল ১১ টায় ডালিয়া রোডে সমাবেশে গ্রাহক ফোরামের সদস্য বদিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন গ্রাহক ফোরামের সদস্য বাবুল হোসেন, রফিকুল ইসলাম, শাহিন আলম, হযরত আলী, হাবিবুর রহমান, মাহফুজার রহমান প্রমুখ।বক্তরা তাদের ছয় দফা দাবী তুলে ধরে ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান জহির হোসেনের অপসারণের জোর দাবি জানান। এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা গ্রাহক ফোরামের সদস্য সাংবাদিক আসাদুজ্জামান।
রাশেদুজ্জামান সুমন, নির্বাহী সম্পাদক, 


















