
জয়নাল আবেদীন হিরো,স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে ৩টি চোরাই মোটরসাইকেলসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পুলিশ অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চিরিরবন্দর এলাকার বাসিন্দা সাব্বির হোসেনকে গ্রেপ্তার করে।
এ সময় চোরাই মোটরসাইকেল ক্রয় ও হেফাজতে রাখার অভিযোগে মতির মোড় ফাইলেরিয়া হাসপাতালের পাশে এলাকার বাসিন্দা ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে তাদের কাছ থেকে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Advertisement
Advertisement
Advertisement
জয়নাল আবেদীন হিরো, স্টাফ রির্পোটার 


















