রংপুর ১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জলঢাকায় এডহক কমিটির সভাপতি মামুনকে সংবর্ধনা দিলেন স্কুল কর্তৃপক্ষ জলঢাকার দক্ষিণ পাইটকাপাড়া বালিকা বিদ্যালয়ের নতুন সভাপতিকে বরণ উপলক্ষে মতবিনিময় নীলফামারীতে জমি নিয়ে বিরোধে শতাধিক কলাগাছ কাটার অভিযোগ পাটগ্রাম ও ডিমলা সীমান্তে ভারতীয় গোল কাঠ ও ২.৩৯ টন চুইঝাল জব্দ ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার সৈয়দপুর সোসাইটি, ঢাকার নিজস্ব জমির রেজিস্ট্রেশন সম্পন্ন সৈয়দপুরে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার-২ আমিরাতে বাংলাদেশিদের জন্য নতুন কর্মসংস্থানের সম্ভাবনা, দক্ষ জনশক্তি নিয়ে বড় আলোচনা নিজ কার্যালয় থেকে কৃষি কর্মকর্তা গ্রেফতার দেশে এলপিজির সংকট নেই, সরবরাহ ও মজুদ পরিস্থিতি স্বাভাবিক: দাবি এলপিজি আমদানিকারক ও অপারেটরদের

পাটগ্রাম ও ডিমলা সীমান্তে ভারতীয় গোল কাঠ ও ২.৩৯ টন চুইঝাল জব্দ

লালমনিরহাটের পাটগ্রাম ও নীলফামারীর ডিমলা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ১০ সিএফটি গোল কাঠ ও ২ হাজার ৩৯০ কেজি চুইঝাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ১৬ লাখ ৮৩ হাজার টাকা।
Advertisement
Advertisement
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর কালিগঞ্জ বিওপির একটি টহল দল নায়েব সুবেদার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ৭৯৪/৬-এস থেকে প্রায় ১ হাজার গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝাড়সিংহেশ্বর কাঁচা রাস্তা এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিরা বহন করা গোল কাঠ ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১০ সিএফটি ভারতীয় গোল কাঠ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা।
অন্যদিকে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত কুচলিবাড়ী বিওপির একটি টহল দল সুবেদার মো. সলেমান আলীর নেতৃত্বে সীমান্ত পিলার ৮০২/১৭-আর থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জুম্মারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা বিপুল পরিমাণ চুইঝাল ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ২ হাজার ৩৯০ কেজি ভারতীয় চুইঝাল উদ্ধার করা হয়। জব্দ করা চুইঝালের আনুমানিক মূল্য ১৬ লাখ ৭৩ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, পৃথক দুই অভিযানে জব্দ করা মালামালের মোট মূল্য ১৬ লাখ ৮৩ হাজার টাকা। উদ্ধার করা পণ্যের আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement
Popular Post

জলঢাকায় এডহক কমিটির সভাপতি মামুনকে সংবর্ধনা দিলেন স্কুল কর্তৃপক্ষ

পাটগ্রাম ও ডিমলা সীমান্তে ভারতীয় গোল কাঠ ও ২.৩৯ টন চুইঝাল জব্দ

Update Time : ০৬:১৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬