
ডোমারে ইয়াবাসহ দুই মাদনীলফামারীর ডোমারে ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। শনিবার (৩ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার বামোনিয়ার খামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
Advertisement
Advertisement
আটক ব্যক্তিরা হলেন—ডিমলা উপজেলার পশ্চিম কালীগঞ্জ গ্রামের তসলিম উদ্দিনের ছেলে মো. মিজানুর রহমান (৪৭) এবং ডোমার উপজেলার চিলাহাটি মাস্টারপাড়া গ্রামের মৃত বিতুলের ছেলে মো. গোলাপ (২৬)।
৫১ বিজিবি জানায়, থানারহাট বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সীমান্ত এলাকা থেকে দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে ডোমার থানাধীন মেইন পিলার ৭৯০ থেকে প্রায় ১ হাজার ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বামোনিয়ার খামারপাড়া এলাকায় আসছেন। পরে বিজিবি সদস্যরা সেখানে অবস্থান নিয়ে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করেন।
ভোর সাড়ে ৩টার দিকে সন্দেহভাজন দুই ব্যক্তি মোটরসাইকেল নিয়ে সেখানে পৌঁছালে বিজিবি তাদের থামার সংকেত দেয়। এ সময় তারা মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন।
পরে তাদের দেহ তল্লাশি করে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট, দুইটি উইন কারেক্ট সিরাপ, একটি ইয়ামাহা ১৫০ সিসি মোটরসাইকেল, একটি অ্যাপাচি RTR ১৬০ সিসি মোটরসাইকেল, একটি লোহার ছুরি, একটি স্মার্টফোন, একটি বাটন মোবাইল ফোন ও দুইটি সিমকার্ড জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৪ লাখ ২৩ হাজার ৭০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ তাদের ডোমার থানায় হস্তান্তর করা হয়েছে।
Advertisement
Advertisement
নাসির উদ্দিন শাহ মিলন: বার্তা সম্পাদক 









