রংপুর ০৬:১২ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বাড়ছে শিক্ষিত বেকারত্ব: কর্মসংস্থান সৃষ্টিতে প্রয়োজন সময়োপযোগী পরিকল্পনা একাধিক মাদক মামলার  আসামীকে মুক্তির দাবিতে এসপি কার্যালয়ের সামনে বিক্ষোভ, আটক ১০-১২ নীলফামারীতে অনূর্ধ্ব-১৪ বালক-বালিকাদের ১০ দিনব্যাপী আরচ্যারী প্রশিক্ষণের উদ্বোধন ডোমারে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নীলফামারীতে পুলিশ মেধাবৃত্তির কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান নীলফামারী সদরের প্রতিটি ইউনিয়নে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ কমিটি জলঢাকায় আওয়ামীলীগ কর্মীর মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন  সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে নীলফামারীতে আইনশৃঙ্খলা বিষয়ক সভা ডোমারে ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ

একাধিক মাদক মামলার  আসামীকে মুক্তির দাবিতে এসপি কার্যালয়ের সামনে বিক্ষোভ, আটক ১০-১২

নীলফামারীর ডিমলা উপজেলার মাদক মামলায় কারাগারে থাকা মো. সুজন ইসলামের মুক্তির দাবিতে পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন তাঁর স্বজন ও মাদকসেবিরা। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ধাওয়া করে দশ থেকে বারোজনকে আটক করেছে বলে জানা গেছে।

Advertisement
Advertisement

শনিবার বিকেলে নীলফামারী শহরে এসপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিদের নীলফামারী সদর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Advertisement

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন—মঞ্জু, সামিউল ইসলাম হাফেজ, ছোয়াদ ও আবু সামা। এ ছাড়া আরও কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

Advertisement

পুলিশের নথি অনুযায়ী, ডিমলার পূর্ব দোহলপাড়া এলাকার মো. সুজন ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নীলফামারী সদর ও ঢাকার দারুস সালাম থানায় একাধিক মামলা রয়েছে। নথিতে ২০১৮ ও ২০২১ সালে নীলফামারী সদর থানায় এবং ২০২১ সালে ঢাকার দারুস সালাম থানায় করা মামলার তথ্য উল্লেখ রয়েছে। এর মধ্যে একটি মামলায় তদন্ত শেষে চার্জশিট দেওয়ার তথ্যও রয়েছে।

সম্প্রতি একটি মামলায় সুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর পর তাঁর মুক্তির দাবিতে স্বজন ও মাদকসেবিরা শনিবার বিকেলে এসপি কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের সরে যেতে বললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ তাদের ধাওয়া করে কয়েকজনকে আটক করে সদর থানায় নিয়ে যায়।
সুজনের স্বজনদের দাবি, তাঁকে মাদক মামলায় অন্যায়ভাবে জড়ানো হয়েছে। তাঁরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং তাঁর মুক্তির দাবি জানান।

তবে পুলিশের নথিতে সুজনের বিরুদ্ধে মাদকসংক্রান্ত একাধিক মামলার তথ্য রয়েছে। এসব মামলার অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের মাধ্যমে হবে।

Advertisement
Popular Post

বাড়ছে শিক্ষিত বেকারত্ব: কর্মসংস্থান সৃষ্টিতে প্রয়োজন সময়োপযোগী পরিকল্পনা

একাধিক মাদক মামলার  আসামীকে মুক্তির দাবিতে এসপি কার্যালয়ের সামনে বিক্ষোভ, আটক ১০-১২

Update Time : ০৬:১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬