রংপুর ০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত গুণী ও প্রবীণ শিক্ষকদের সম্মাননা, নতুন জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জলঢাকায় পানিতে পড়ে শিশুমৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের; সুষ্ঠু তদন্তের দাবি জলঢাকায় শিশু খাদিজার মৃত্যু: পরিকল্পিতভাবে ফাঁসানোর অভিযোগ, সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন ডোমারের চিলাহাটিতে ১১ মাসের অসুস্থ সন্তানকে বাঁচাতে মায়ের আকুতি, বিত্তবানদের কাছে সাহায্যর আবেদন জলঢাকায় শিশু খাদিজার মৃত্যুর সঠিক তদন্ত ও পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন মাদক ব্যবসায়ী সুজনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, পুলিশের কাজে বাধার মামলায় ৩৪ জন গ্রেপ্তার বাড়ছে শিক্ষিত বেকারত্ব: কর্মসংস্থান সৃষ্টিতে প্রয়োজন সময়োপযোগী পরিকল্পনা

জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আবেদ আলী
  • Update Time : ০৫:৪৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৩৫ Time View

আবেদ আলী : “শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং ভবিষ্যৎ রূপায়ণে ৬০ বছর” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৫ই অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Advertisement
Advertisement

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি। এতে সভাপতিত্ব করেন জলঢাকা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান বিএসসি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুস সামাদ ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মাফরুহা। পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বলাগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সভাপতি সহীদার রহমান।

Advertisement

​আলোচনা সভায় বক্তব্য রাখেন অনির্বাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আহমেদ আলী শাহ, প্রেসক্লাব সভাপতি কামরুজ্জামান, সহ-অধ্যাপক একরামুল হক, প্রধান শিক্ষক বেলাল হোসেন এবং টেংগনমারী স্কুলের প্রধান শিক্ষক আশিকুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছিটমীরগঞ্জ মাদ্রাসার বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক ওবায়দুল্লাহ নূরে এহছান।

Advertisement

​প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি বলেন, “শিক্ষকরাই একটি সমৃদ্ধ ও মূল্যবোধসম্পন্ন জাতি গঠনের মূল কারিগর। আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে শিক্ষকদের পেশাগত মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। বর্তমান সরকার ও উপজেলা প্রশাসন শিক্ষার গুণগত মান উন্নয়নে সবসময় শিক্ষকদের পাশে রয়েছে। তবে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদেরও নিয়মিত আধুনিক শিক্ষাদান পদ্ধতিতে দক্ষ হতে হবে এবং শিক্ষার্থীদের মাঝে সঠিক নৈতিকতার বিকাশ ঘটাতে হবে। শিক্ষক ও প্রশাসনের যৌথ প্রচেষ্টায় জলঢাকা উপজেলায় শিক্ষার এক সুন্দর ও ইতিবাচক পরিবেশ গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি।

​আলোচনা সভায় অন্যান্য বক্তারাও শিক্ষকদের পেশাগত সুরক্ষা, সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক-প্রশাসনের সমন্বিত ও যৌথ ভূমিকার ওপর বিষদ আলোকপাত করেন। সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Advertisement
Popular Post

জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Update Time : ০৫:৪৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬