রংপুর ০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত গুণী ও প্রবীণ শিক্ষকদের সম্মাননা, নতুন জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জলঢাকায় পানিতে পড়ে শিশুমৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের; সুষ্ঠু তদন্তের দাবি জলঢাকায় শিশু খাদিজার মৃত্যু: পরিকল্পিতভাবে ফাঁসানোর অভিযোগ, সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন

জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • আবেদ আলী
  • Update Time : ০৬:৩৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৩৩ Time View

“শিক্ষক চলে যান কিন্তু তার শিক্ষা কখনো চলে যায় না” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement
Advertisement

​উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের সিডিউল কাস্ট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় কর্তৃপক্ষের সার্বিক আয়োজনে এই সংবর্ধনার আয়োজন করা হয়। বিদ্যালয়টির এডহক কমিটির সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী শিক্ষক মিজানুর রহমান সঞ্চালকের দায়িত্ব পালন করেন।

Advertisement

​সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুন কুমার রায়, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুস সামাদ, সাবেক অভিভাবক সদস্য আব্দুল মান্নান, ইউপি সদস্য হামিদুল ইসলাম এবং সহকারী শিক্ষক অজয় কুমার রায়, জাহাঙ্গীর আলম ও কৃষ্ণ কুমার রায়।

Advertisement

​বিদায়ী বক্তব্যে অশ্রুসিক্ত নয়নে সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিম খাঁন বলেন, “দীর্ঘ ৩৮টি বছর এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলাম। দীর্ঘ এই পথচলায় শিক্ষক, শিক্ষার্থী বা অভিভাবক কারও সাথে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি। সহকর্মীদের প্রতি অনুরোধ, প্রতিষ্ঠানটিকে নিজের পরিবারের মতো আগলে রাখবেন এবং শিক্ষার আলো ছড়াতে ভূমিকা রাখবেন।”

​আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং শিমুলবাড়ি বৈদিক গীতা শিক্ষা বিদ্যাপীঠের পরিচালক শ্রী কৃষ্ণ চন্দ্র রায় বিদায়ী শিক্ষক রেজাউল করিম খাঁনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। পরবর্তীতে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Advertisement
Popular Post

জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা

জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Update Time : ০৬:৩৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬