রংপুর ০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জলঢাকায় লেবার ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি গঠন উপলক্ষে ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জে সড়ক পরিবহন মালিক গ্রুপের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন সম্পাদকীয় : ভেজাল ওষুধের ছড়াছড়ি, নিতে হবে কঠোর ব্যবস্থা ডিমলায় ১৪ পিস ইয়াবাসহ আটক ব্যক্তি, জব্দ মোবাইল ও সিম আদা, রসুন ও লেবুর দামে বড় লাফ, চাল-ময়দা কিনতেও নাভিশ্বাস ক্রেতাদের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের চঞ্চল্যকর তথ্য জানালো পুলিশ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সৈয়দপুরের ব্যবসায়ী নিহত সৈয়দপুরে গ্যাসের অতিরিক্ত দাম, দুই ব্যবসায়ীকে জরিমানা নীলফামারীতে পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সাথে সেলফি তুলে উপহার দিলেন প্রধানমন্ত্রী

সৈয়দপুরে গ্যাসের অতিরিক্ত দাম, দুই ব্যবসায়ীকে জরিমানা

Advertisement
Advertisement

জয়নাল আবেদীন হিরো,স্টাফ রিপোর্টারঃ
রকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি, ক্রয় রসিদ সংরক্ষণ না করা এবং মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে নীলফামারীর সৈয়দপুরে দুই ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

বুধবার (২১ অক্টোবর) দুপুরে শহরের শেরে বাংলা সড়কে এ অভিযান পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। অভিযানে এস এ ট্রেডিংকে ৫ হাজার টাকা এবং মো. আনারুল ইসলামের হার্ডওয়্যারের দোকানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সৈয়দপুর থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

Advertisement

অভিযান সূত্রে জানা যায়, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছিল। পাশাপাশি দোকানে গ্যাসের মূল্যতালিকা প্রদর্শন করতে না পারায় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে জরিমানার ব্যবস্থা নেওয়া হয়।

Advertisement

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, নির্ধারিত ১ হাজার ৮৩৭ টাকার চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করা হচ্ছিল। ব্যবসায়ীরা নিজেরাই স্বীকার করেছেন, তাঁরা এক থেকে দুইশত টাকা বেশি নিচ্ছিলেন। এ ছাড়া দোকানে গ্যাসের মূল্যতালিকাও দেখাতে পারেননি। এ কারণে তাঁদের জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Advertisement
Advertisement
Popular Post

জলঢাকায় লেবার ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি গঠন উপলক্ষে ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সৈয়দপুরে গ্যাসের অতিরিক্ত দাম, দুই ব্যবসায়ীকে জরিমানা

Update Time : ০৬:২৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬