
Advertisement
Advertisement
জয়নলআবেদীন হিরো,স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর সৈয়দপুর-রংপুর সড়কের চিকলি বাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সৈয়দপুরের পেঁয়াজ ব্যবসায়ী জুয়েল মন্ডল (৫৫) নিহত হয়েছে।
Advertisement
এলাকাবাসী জানায়, ব্যবসায়ীদের তাগাদা ও বকেয়া টাকা নিয়ে ওই পথে বুধবার দিনগত রাত ১১টায় মোটরসাইকেল যোগে সৈয়দপুর শহরের বাসায় ফিরছিলেন। এসময় মালবাহী ডাম্প ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। তিনি সৈয়দপুর শহরের বিশিষ্ট পেঁয়াজ ব্যবসায়ী ছিলেন।
Advertisement
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে শহরের হাতিখানা ঈদগা মাঠে নামাজে জানাযা শেষে হাতিখানা কবরস্থানে দাফন করা হয়। তিনি শহরের লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের পাশের বাসিন্দা আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে।
Advertisement
Advertisement
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
Advertisement
Advertisement
জয়নাল আবেদীন হিরো, স্টাফ রির্পোটার 

















