
নীলফামারী জলঢাকায় লেবার ইউনিয়ন রেজিঃ নং রাজ ৬৪৮ এর কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩শে অক্টোবর শুক্রবার বিকালে পৌর শহরের বাসস্ট্যান্ড অফিস কার্যালয়ে এ ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
জলঢাকা উপজেলা লেবার ইউনিয়নের (ভারপ্রাপ্ত) সভাপতি জামিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও প্রেসক্লাব জলঢাকার উপদেষ্টা সেলিমুর রহমান সেলিম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে সাংগঠনিক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা জোনাব আলী।
সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের আহবায়ক আমিনুর রহমান, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি অপিয়ার রহমান, উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব ইউনুস আলী, নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন জলঢাকা উপ-শাখার সভাপতি মমিনুর রহমান সিনিয়র, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম বুলবুল, শ্রমিক কল্যান ফেডারেশন পৌর শাখার সভাপতি আতাউর রহমান, উপজেলা ডেকোরেটর ও সাউন্ট মালিক সমিতির সভাপতি রেজাউল ইসলাম, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মশিয়ার রহমান, উপজেলা মাইক্রোবাস উপ কমিটির সভাপতি ফজলুর রহমান, উপজেলা লেবার ইউনিয়নের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, রংপুর হোটেল শ্রমিক ইউনিয়ন নেতা ফারুক হোসেন প্রমুখ।
লেবার ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভায় উপজেলার ১১টি ইউনিয়ন সভাপতি / সম্পাদকসহ সাধারণ লেবার শ্রমিকগণ সহ স্থানীয় বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ত্রি-বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সকল সদস্যগণের সর্বসম্মতিক্রমে আগামীর কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন বাস্তবায়নের লক্ষে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন প্রস্তূতি কমিটি গঠন করা হয়।
নির্বাচন বাস্তবায়ন ও প্রস্তূতি কমিটির আহবায়ক নির্বাচিত হয়েছে জলঢাকা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক জলঢাকা প্রেসক্লাবের সম্মানিত উপদেষ্টা ও ট্রেড ইউনিয়ন শ্রমিক সংগ্রাম পরিষদের সাবেক সভাপতি সেলিমুর রহমান সেলিম, সদস্য সচিব নুরুল ইসলাম মাষ্টার ও সদস্য এলিমুর রহমান বাবুল।
সভা শেষে নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভাবে করার প্রত্যয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। উক্ত ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা করেন উপজেলা লেবার শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক শ্রী মাহিন্দ্র দেবনাথ।
মাইদুল হাসান, বিশেষ প্রতিনিধি 

















