রংপুর ০৪:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
মাদকের প্রতিবাদ করায় এলাকাবাসীর বিরুদ্ধে মামলা! জলঢাকায় শিশু কল্যাণ বোর্ডের ত্রৈমাসিক সভা : বাল্যবিয়ে ও মাদক রোধে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত জলঢাকায় উপজেলা শিশু কল্যাণ বোর্ডের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নীলফামারীতে কেক কেটে জাইমা রহমানের জন্মদিন উদযাপন জলঢাকায় শিক্ষানবিশ ও তরুণ উদ্যোক্তা নির্বাচনে RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত আইডিইবির কেন্দ্রীয় কমিটিতে রংপুর বিভাগের যুগ্ম আহ্বায়ক সেলিমুর রহমান অসহায় মা-বাবার শেষ ভরসা সৈয়দপুরের ‘মাহফুজ বৃদ্ধাশ্রম আইডিইবি’র অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটি গঠন : রংপুর বিভাগের যুগ্ম আহ্বায়ক সেলিমুর রহমানকে বিভিন্ন মহলের অভিনন্দন নীলফামারীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও গুণীজনদের সম্মাননা জলঢাকায় লেবার ইউনিয়নের কার্যনির্বাহী কমিটি গঠন উপলক্ষে ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মাদকের প্রতিবাদ করায় এলাকাবাসীর বিরুদ্ধে মামলা!

Advertisement
Advertisement
নীলফামারীর সৈয়দপুরে মাদক বিক্রি ও সেবনের প্রতিবাদ করায় এলাকাবাসীর বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
Advertisement
রোববার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের অভিযোগ, গত ৯ অক্টোবর সৈয়দপুর পৌর এলাকার সাদেরালেন এলাকায় মাদক বিক্রিতে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠা শেফালী ও তাঁর স্বামী সোহাগের সঙ্গে এলাকাবাসীর বিরোধ সৃষ্টি হয়। এর জেরে ওই দম্পতি এলাকাবাসীর বিরুদ্ধে ঘরবাড়ি লুটপাট ও ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করেন বলে দাবি স্থানীয়দের।
বক্তারা আরও অভিযোগ করেন, মামলার প্রতিবাদ করায় এলাকাবাসীকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এতে এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে তাঁরা জানান।
মানববন্ধনে বক্তব্য দেন ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনজুর আলম। তিনি বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। এলাকার যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে গিয়ে কেউ যেন হয়রানি বা হুমকির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে প্রতিবাদ করায় নিরীহ এলাকাবাসীকে মামলায় জড়ানোর অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।”
১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রুহুল আমিন মির্জা বলেন, অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ব্যবসা বন্ধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধন থেকে বক্তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, এলাকাবাসীর বিরুদ্ধে দায়ের করা মামলার সুষ্ঠু তদন্ত এবং তাঁদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

Advertisement

Advertisement
Popular Post

মাদকের প্রতিবাদ করায় এলাকাবাসীর বিরুদ্ধে মামলা!

মাদকের প্রতিবাদ করায় এলাকাবাসীর বিরুদ্ধে মামলা!

Update Time : ০৪:২৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬