
নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জামিল বাবু ওরফে বাবুয়া (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১টার মধ্যে সৈয়দপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ইসলামবাগ চিনি মসজিদ সুপারি বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি নীলফামারীর উপপরিদর্শক (এসআই) মো. সাকিব সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে জামিল বাবুকে তাঁর নিজ বাড়ির একটি শয়নকক্ষ থেকে আটক করা হয়। এ সময় তাঁর দেহ তল্লাশি করে একটি স্বচ্ছ জিপারযুক্ত পলিথিনে রাখা ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জামিল বাবু ওই এলাকার মৃত মনজুর আলীর ছেলে। ডিএনসির দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে আগে ১৫টি মাদকসংক্রান্ত মামলা রয়েছে।
এ ঘটনায় ডিএনসি নীলফামারীর উপপরিদর্শক সাকিব সরকার বাদী হয়ে সৈয়দপুর থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
জয়নাল আবেদীন হিরো, স্টাফ রির্পোটার 


















