রংপুর ০৬:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ জলঢাকায় ফ‍্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন নীলফামারী চেম্বারের নির্বাচনে মাহবুব রহমান সভাপতি নির্বাচিত চিলাহাটিতে ৪৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজাউল গ্রেফতার জলঢাকায় দাখিল পরীক্ষায় শতভাগ সাফল্য ও ষাণ্মাসিক ফলাফল উপলক্ষ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জলঢাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মীরগঞ্জ ইউনিয়ন শ্রমিক দল আহ্বায়ক বহিষ্কৃত, কমিটি বিলুপ্ত মির্জা ফখরুল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি, ইসির প্রজ্ঞাপন জারি চিলাহাটিতে এক প্রতিবন্ধী নারীকে সঙ্গবদ্ধ ভাবে ধর্ষণ চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন শিক্ষার আলো জ্বালাতে অসচ্ছল শিক্ষার্থীকে জেলা প্রশাসকের সাইকেল প্রদান

ভিজিএফ-এর চাল বিতরণে অনিয়মর অভিযোগে জলঢাকায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবরুদ্ধ করে এলাকাবাসীর মানববন্ধন

  • আবেদ আলী
  • Update Time : ১০:০০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ৫২৭ Time View

নীলফামারীর জলঢাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের বিশেষ ভিজিএফ (VGF) কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে

সোমবার (১৬ মার্চ) সকালে ১০নং কাঁঠালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী ও সুবিধাভোগীরা।

​বিক্ষোভ চলাকালীন উত্তেজিত জনতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেনকে তার নিজ কক্ষে প্রায় এক ঘণ্টা যাবৎ অবরুদ্ধ করে রাখে। পরে পরিস্থিতি বেগতিক দেখে তিনি ভুলত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং বঞ্চিতদের চাল দেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

​সুবিধাভোগীদের দাবি, সরকারি নির্দেশনা অনুযায়ী কার্ডধারী প্রত্যেকের ১০ কেজি করে চাল পাওয়ার কথা। অন্যান্য পরিষদে প্রতি বস্তা চাল তিনজনের মধ্যে বন্টন করা হলেও, কাঁঠালী ইউনিয়নে জনপ্রতি মাত্র ৭ থেকে ৮ কেজি করে চাল দেওয়া হয়েছে।

​সুবিধাভোগীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “সব জায়গায় নিয়ম মেনে চাল দেওয়া হচ্ছে, কিন্তু এখানে কেন আমাদের ওজনে কম দিয়ে বঞ্চিত করা হচ্ছে?

​মানববন্ধন চলাকালে দুর্নীতিবাজ জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ট্যাগ অফিসারের অপসারণ দাবি করে বক্তব্য রাখেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। তাদের মধ্যে ছিলেন, ​ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক নুরনবী, তাঁতীদলের সভাপতি জেনারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন, ​জাসাসের সাধারণ সম্পাদক মোকছেদুল ইসলাম, ​বিএনপি নেতা মানিকুজ্জামান মানিক, জামায়াত নেতা মাওলানা রাশেদুজ্জামান রাশেদ ও তহিদুল ইসলাম প্রমুখ।

​বক্তারা বলেন, দরিদ্র মানুষের হকের চাল যারা আত্মসাৎ করছে, তাদের দ্রুত পদত্যাগ করতে হবে এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তির আওতায় আনতে হবে।

​অভিযোগের বিষয়ে অভিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, চাল বিতরণে কিছু ভুলভ্রান্তি হতে পারে। তিনি বলেন, যেসব সুবিধাভোগী এখনো চাল পাননি বা কম পেয়েছেন, গোডাউনে চাল মজুত আছে, তারা অবশ্যই তাদের প্রাপ্য চাল বুঝে পাবেন।

​তবে সরকারি গুদাম থেকে চাল উত্তোলনের পর কেন বিতরণে এই বিশৃঙ্খলা সৃষ্টি হলো, সে বিষয়ে কোনো সদুত্তর মেলেনি। বর্তমানে এলাকায় এ নিয়ে ব্যাপক উত্তেজনা ও সমালোচনা বিরাজ করছে।

Popular Post

উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ

ভিজিএফ-এর চাল বিতরণে অনিয়মর অভিযোগে জলঢাকায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অবরুদ্ধ করে এলাকাবাসীর মানববন্ধন

Update Time : ১০:০০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬