রংপুর ০৭:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

পিয়েল হত্যার প্রতিবাদে জলঢাকায় শিক্ষার্থীদের মানববন্ধন, দ্রুত গ্রেফতার ও বিচার দাবি

নীলফামারীর জলঢাকায় পারিবারিক পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় জলঢাকা ডিগ্রি মহাবিদ্যালয়ের শিক্ষার্থী কিবরিয়া ইসলাম পিয়েলকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সহপাঠী শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারণ।
রোববার (১৪ জুন) সকালে উপজেলার মীরগঞ্জ বাজারের কেরুর মোড়ে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মীরগঞ্জ ডিগ্রি মহাবিদ্যালয়, মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মীরগঞ্জ ইউনিয়ন শাখা ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন দিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন নিহত পিয়েলের বাবা কপোর উদ্দীন, বড় বোন কেয়া লাবনী কনা, কুলসুম আক্তার, ভাই পরান আহমেদ, স্থানীয় সমাজসেবক রবিউল ইসলাম, সাকিব হোসেন, মিলন মিয়া, জুয়েল আহমেদ ও মশিউর রহমান।
বক্তারা বলেন, প্রকাশ্য দিবালোকে সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ডের পাঁচ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আসামিদের গ্রেফতারে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
সভাপতির বক্তব্যে দেলোয়ার হোসেন দিপু এবং স্থানীয়  রবিউল ইসলাম বলেন, “পিয়েল হত্যার ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো আসামিরা আইনের আওতার বাইরে রয়েছে। কী কারণে প্রশাসন তাদের গ্রেফতার করছে না, তা সাধারণ মানুষের কাছে বোধগম্য নয়।”
তারা আরও বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করতে হবে। অন্যথায় থানা পুলিশের ভূমিকার প্রতিবাদে মানববন্ধনসহ আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে আবেগঘন বক্তব্যে নিহত পিয়েলের বাবা কফুদ্দি মাহমুদ বলেন, “আমার ছেলেকে আমার সামনেই কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি আমার সন্তান হত্যার ন্যায়বিচার চাই। আইন যেন প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করে।”
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

Popular Post

ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন

পিয়েল হত্যার প্রতিবাদে জলঢাকায় শিক্ষার্থীদের মানববন্ধন, দ্রুত গ্রেফতার ও বিচার দাবি

Update Time : ১০:৫৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬