রংপুর ০৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

যাদুরহাট বাজারে স্বর্ণ ও কাপড়ের দোকানে দুঃসাহসিক চুরি, ৩৪ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নীলফামারী সদর উপজেলার চাপরা সরমজানী ইউনিয়নের যাদুরহাট বাজারে একটি স্বর্ণ ও কাপড়ের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা গভীর রাতে দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে প্রায় ৩৪ লাখ ৩১ হাজার টাকার স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও বিভিন্ন মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নীলফামারী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (১৩ জুন) সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, যাদুরহাট বাজারের ব্যবসায়ীদের মধ্যে চুরির ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. ওবায়দুল রহমান (ওরফে বানিয়া) জানান, গত ১২ জুন দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে তার স্বর্ণ ও কাপড়ের দোকানে চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগীর দাবি, দুর্বৃত্তরা দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে দোকানে থাকা প্রায় ১০ ভরি স্বর্ণ, যার আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা, ক্যাশে থাকা ২ লাখ টাকা, ব্যবসার ৩১ হাজার টাকা এবং শাড়ি, লুঙ্গি, শার্ট-প্যান্টের কাপড়, থ্রি-পিসসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল নিয়ে যায়। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩৪ লাখ ৩১ হাজার টাকা।

এজাহার সূত্রে জানা যায়, ঘটনার সময় পাশের এক দোকানদার শব্দ পেয়ে বাইরে বের হয়ে কয়েকজন ব্যক্তিকে দোকানের আশপাশে দেখতে পান। পরে তিনি মোবাইল ফোনে বিষয়টি দোকান মালিককে অবহিত করেন। তবে অভিযুক্তদের হাতে ধারালো অস্ত্র থাকায় তিনি বাধা দেওয়ার সাহস পাননি বলে উল্লেখ করা হয়েছে। খবর পেয়ে দোকান মালিক ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরদিন সকালে খবর পেয়ে নীলফামারী সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ভুক্তভোগী ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মো. মোজাহারুল হক, হাবিবুর রহমান ওরফে টাংগাউ, মাসুম ইসলামসহ কয়েকজনের নাম উল্লেখ করে এবং আরও ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়।

নীলফামারী সদর থানার মামলা নং ২৩/২২৪, দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।

এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি চুরি হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

এদিকে বাজারের ব্যবসায়ীরা দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Popular Post

ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন

যাদুরহাট বাজারে স্বর্ণ ও কাপড়ের দোকানে দুঃসাহসিক চুরি, ৩৪ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

Update Time : ০১:২৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬