রংপুর ০৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নীলফামারীতে অফিস ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নীলফামারীতে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের জন্য আয়োজিত অফিস ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক (প্রশাসন ও সমন্বয়) এম এম ইমরুল কায়েস।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, স্থানীয় সরকার ব্যবস্থার কার্যকারিতা অনেকাংশে নির্ভর করে মাঠপর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা ও জবাবদিহিতার ওপর। জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে প্রশাসনিক সক্ষমতা এবং আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি এম এম ইমরুল কায়েস বলেন, ইউনিয়ন পরিষদ পর্যায়ে সুশাসন নিশ্চিত করতে দক্ষ ও প্রশিক্ষিত জনবল গড়ে তোলার বিকল্প নেই। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কর্মক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে জনসেবার মান আরও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সোমবার শুরু হওয়া এ দুই দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সে অফিস ব্যবস্থাপনা, আর্থিক কার্যক্রম পরিচালনা, হিসাব সংরক্ষণ, সরকারি বিধি-বিধান অনুসরণ, নথি ব্যবস্থাপনা এবং তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণে জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করেন।

Popular Post

ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন

নীলফামারীতে অফিস ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

Update Time : ১১:৪১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬