রংপুর ০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রস্তাব বাতিলের দাবিতে কাজীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি জলঢাকায় জমি সংক্রান্ত ঘটনায় শ্রমিক দলের অফিস ভাঙচুর ও দখলের চেষ্টা থানায় লেখিত অভিযোগ ২৭ বছরেও আলোর মুখ দেখেনি ডোমার পৌরসভার ৮ এবং ৯নং ওয়ার্ডের বাসিন্দারা লালমনিরহাটে মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন ন্যায্য মজুরি, প্রতিযোগিতামূলক বাংলাদেশ: তৈরি পোশাকশিল্পে কেন প্রয়োজন তিন-অঞ্চলভিত্তিক ন্যূনতম মজুির ড. এম. এ. মান্নান কেতকীবাড়ী ইউনিয়নের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের ৮ বছরের শিশু ওমর ফারুকের মৃত্যু জলঢাকায় আনন্দলোক ট্রাস্টের শিক্ষা উন্নয়ন কমিটির  আলোচনা সভা  নীলফামারী শিল্পকলায় রংপুরের এমপি রেজেকা সুলতানা ফেন্সির মতবিনিময় সভা সৈয়দপুরে বাসের ধাক্কায় সার ব্যবসায়ী নিহত জলঢাকায় নিয়মবহির্ভূতভাবে সার বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

লালমনিরহাটে মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন

Advertisement

লালমনিরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাফেজ মো. শহিদুল ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষককে মারধর, লাঞ্ছিত ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী শিক্ষক ও তাঁর সহকর্মীরা।

Advertisement
Advertisement

রোববার (১৫ নভেম্বর) বিকেলে লালমনিরহাট জজ কোর্টের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী শিক্ষক হাফেজ মো. শহিদুল ইসলাম মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক। পাশাপাশি তিনি মউশিক শিক্ষক কল্যাণ ফাউন্ডেশনের লালমনিরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Advertisement

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক হাফেজ মো. শহিদুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাঁকে মারধর, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। একজন শিক্ষক ও ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তির ওপর এমন হামলার ঘটনায় তাঁরা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।

Advertisement

ভুক্তভোগী শিক্ষক হাফেজ শহিদুল ইসলামের অভিযোগ, লালমনিরহাট জেলা জজ আদালতের পিয়ন মাসুদ রানা এবং তাঁর বাবা জেলা জজ আদালত মসজিদের ইমাম মো. ইমদাদুল হক তাঁর ওপর অতর্কিত হামলা চালান। এ সময় তাঁকে চর-থাপ্পড়, কিল-ঘুষি ও জুতা দিয়ে এলোপাতাড়ি আঘাত করা হয়। এতে তিনি মাটিতে পড়ে গেলে তাঁকে লাথিও মারা হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নিরাপদে নিজ বাড়িতে পৌঁছে দেন বলে জানান ভুক্তভোগী শিক্ষক।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকের ওপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান তাঁরা।

মানববন্ধন থেকে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের গ্রেপ্তার এবং ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

Advertisement

Popular Post

একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রস্তাব বাতিলের দাবিতে কাজীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

লালমনিরহাটে মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন

Update Time : ১২:৪৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬