রংপুর ০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কৃত সেপাক টাকরো (কিক ভলিবল) খেলোয়াড়দের সংবর্ধনা

জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে বিশেষ সম্মাননা পাওয়ায় সৈয়দপুরের দুই কৃতি সেপাক টাকরো খেলোয়াড়কে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। রোববার (৫ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলার কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে খেলোয়াড় অন্তর কুমার রায় ও মোছা. আইরিন খাতুনকে এই সম্মাননা জানানো হয়।

​অনুষ্ঠানে ইউএনও ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, জাতীয় পর্যায়ে এই দুই খেলোয়াড়ের অর্জন সৈয়দপুরকে গৌরবান্বিত করেছে। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে তৃণমূল থেকে খেলোয়াড় তৈরি করা প্রয়োজন। সেপাক টাকরো খেলার প্রসারে এবং স্থানীয় পর্যায়ে অনুশীলনের সুবিধা বাড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

​সংবর্ধিত এই দুই খেলোয়াড় ২০২৫ সালের জাতীয় সেপাক টাকরো চ্যাম্পিয়ন দলের সদস্য। তারা বাংলাদেশ জাতীয় দলের হয়ে থাইল্যান্ডে অনুষ্ঠিত ৩৮তম থাই কিংস কাপে অংশ নিয়ে পদক জয় করেন। সম্প্রতি প্রধানমন্ত্রী দেশের ১২৯ জন সফল ক্রীড়াবিদকে সংবর্ধনা ও বিশেষ ক্রীড়া কার্ড প্রদান করেন, যার মধ্যে সৈয়দপুরের এই দুই খেলোয়াড়ও অন্তর্ভুক্ত ছিলেন।

​সেপাক টাকরো বাংলাদেশের সহকারী কোচ ও সৈয়দপুরের প্রধান প্রশিক্ষক ববি রায় জানান, ২০২২ সাল থেকে সৈয়দপুরে এই খেলার বিশেষ কার্যক্রম শুরু হয়। সরকারি পৃষ্ঠপোষকতা ও প্রয়োজনীয় সরঞ্জাম পাওয়া গেলে ভবিষ্যতে এখান থেকে আরও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে।

​অনুষ্ঠানে কৃতি খেলোয়াড়দের পাশাপাশি স্থানীয় কোচ ও ক্রীড়া সংগঠকদেরও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় বাঙালিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সালাম মন্ডলসহ স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Popular Post

আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি 

প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কৃত সেপাক টাকরো (কিক ভলিবল) খেলোয়াড়দের সংবর্ধনা

Update Time : ০৫:৪৪:২০ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬