রংপুর ১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ জলঢাকায় ফ‍্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন নীলফামারী চেম্বারের নির্বাচনে মাহবুব রহমান সভাপতি নির্বাচিত চিলাহাটিতে ৪৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজাউল গ্রেফতার জলঢাকায় দাখিল পরীক্ষায় শতভাগ সাফল্য ও ষাণ্মাসিক ফলাফল উপলক্ষ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জলঢাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মীরগঞ্জ ইউনিয়ন শ্রমিক দল আহ্বায়ক বহিষ্কৃত, কমিটি বিলুপ্ত মির্জা ফখরুল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি, ইসির প্রজ্ঞাপন জারি চিলাহাটিতে এক প্রতিবন্ধী নারীকে সঙ্গবদ্ধ ভাবে ধর্ষণ চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন শিক্ষার আলো জ্বালাতে অসচ্ছল শিক্ষার্থীকে জেলা প্রশাসকের সাইকেল প্রদান

নীলফামারীতে বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতালের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন চীনা বিশেষজ্ঞ দল 

নীলফামারীতে এক হাজার শয্যার ‘বাংলাদেশ-চীন মৈত্রী জেনারেল হাসপাতাল’ এর জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছে চীন সরকারের পাঁচ সদস্যের একটি কারিগরি বিশেষজ্ঞ দল। শনিবার (৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির পরিচালক ড. ডং লি’র নেতৃত্বে দলটি জেলা সদরের দারোয়ানী টেক্সটাইল মিলস সংলগ্ন প্রস্তাবিত স্থান পরিদর্শন করে। এসময় বিশেষজ্ঞ দলটি পুরো এলাকা ঘুরে দেখে এবং প্রকল্প বাস্তবায়নে পানি, বিদ্যুৎ, যোগাযোগ ও নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেয়।
পরিদর্শনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ফাতিমা-তুজ-জোহোরা এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও গবেষণা বিভাগের পরিচালক ডা. আফরিন মাহমুদ চীনা প্রতিনিধিদলকে সার্বিক সহযোগিতা করেন।
এছাড়া নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইদুল ইসলাম এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাকিউজ্জামান প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করেন।
স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ফাতিমা-তুজ-জোহরা জানান, চীন থেকে আগত কারিগরি বিশেষজ্ঞ দলটি প্রাথমিক সমীক্ষা শেষে তাদের সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবে। পরবর্তীতে আরও একটি প্রতিনিধিদল পরিদর্শনে আসবে। তবে হাসপাতাল নির্মাণ প্রকল্প বাস্তবায়নের সময় নির্ভর করবে চীন সরকারের সিদ্ধান্তের ওপর।
স্থান পরিদর্শন শেষে চীনা কারিগরি বিশেষজ্ঞ দলটি নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল পরিদর্শন করে। সেখানে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন তারা।
Popular Post

উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ

নীলফামারীতে বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতালের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন চীনা বিশেষজ্ঞ দল 

Update Time : ১০:৫৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬