রংপুর ০৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নীলফামারীতে খোলা ট্রাকে টিসিবির পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির বাজারে নীলফামারীতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর খোলা ট্রাকে পণ্য বিক্রয় কার্যক্রমে স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষের মাঝে। সরকার নির্ধারিত মূল্যে চিনি, মসুর ডাল ও ভোজ্য তেল কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন দিনমজুর, ভ্যানচালক, শ্রমজীবী ও খেটে খাওয়া সাধারণ মানুষ।
স্বল্পমূল্যে নিত্যপণ্য পেয়ে খুশি ক্রেতারা জানান, বাজারে পণ্যের দাম বেড়ে যাওয়ায় সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল। টিসিবির এ কার্যক্রম তাদের অনেকটাই স্বস্তি দিচ্ছে। তারা সরকারকে ধন্যবাদ জানিয়ে টিসিবির এই খোলা ট্রাক বিক্রয় কার্যক্রম নিয়মিত চালু রাখার দাবি জানান।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার ১০টি পয়েন্টে প্রতিদিন প্রায় চার হাজার মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। বিক্রয় কার্যক্রমে শৃঙ্খলা বজায় রাখতে নারী ও পুরুষের জন্য পৃথক লাইনের ব্যবস্থা করা হয়েছে। ফলে ভিড় ও বিশৃঙ্খলা ছাড়াই দ্রুত সময়ের মধ্যে ক্রেতাদের হাতে পণ্য তুলে দেওয়া সম্ভব হচ্ছে। এছাড়া প্রতিটি পয়েন্টে সুষ্ঠু তদারকির জন্য নিয়োগ দেওয়া হয়েছে ট্যাগ অফিসার।
ট্যাগ অফিসার মো. বাচ্চু মিয়া বলেন, “সরকার নির্ধারিত দামে সুষ্ঠুভাবে সাধারণ মানুষের কাছে পণ্য পৌঁছে দিতে আমরা কাজ করছি। যাতে কোনো ধরনের অনিয়ম না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে।”
নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতেই সরকারের এই উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ মানুষের সুবিধার কথা বিবেচনা করে কার্যক্রমটি পরিচালনা করা হচ্ছে।”
বাজারে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে যখন সাধারণ মানুষ দিশেহারা, তখন টিসিবির খোলা ট্রাক বিক্রয় কার্যক্রমে স্বস্তি খুঁজছেন নিম্ন আয়ের মানুষ। সরকারি এই উদ্যোগ অব্যাহত থাকলে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করছেন স্থানীয়রা।

Popular Post

ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন

নীলফামারীতে খোলা ট্রাকে টিসিবির পণ্য পেয়ে স্বস্তিতে সাধারণ মানুষ

Update Time : ১১:৫২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬