• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন |
  • English Version
Headline :
নীলফামারীতে সড়কে চাঁদাবাজি ও অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন ডোমারে ক্যাশলেস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন উপজেলার সোনারায় ইউনিয়নে এসডিএফ কর্তৃক মার্কেট সেডের শুভ উদ্বোধন জলঢাকায় কলেজ ছাত্র পিয়েল হত্যার বিচারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন বিজিবিতে সুবেদার মেজর পদে পদোন্নতি পেলেন মোবারক হোসেন (লিটন) জলঢাকায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ শৃঙ্খলা ও পেশাদারিত্বের বার্তা, নীলফামারী জেলা পুলিশের বর্ণাঢ্য মাস্টার প্যারেড নীলফামারীতে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উপলক্ষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান জলঢাকায় ১১ দলীয় ঐক্য জোটের গণ মিছিল

দীর্ঘদিন পর নীলফামারীতে প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন

নাসির উদ্দিন শাহ মিলন: বার্তা সম্পাদক / ১০৬ Time View
Update : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে নীলফামারীতে শুরু হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০২৫-২০২৬। শুক্রবার (১৫ মে) সকালে জেলা শহরের মিনি স্টেডিয়ামে লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ নায়িরুজ্জামান।

জেলার ক্রিকেটাঙ্গনে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ লীগের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম ও জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক। স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু মোহাম্মদ সোয়েম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ সমাজ গঠনে ক্রীড়াচর্চার বিকল্প নেই। নীলফামারীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু মোহাম্মদ সোয়েম জানান, “দীর্ঘদিন ধরে এমন লীগের আয়োজন হয়নি। জেলার তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশ এবং প্রতিযোগিতামূলক ক্রিকেটকে আরও গতিশীল করতে এই লীগের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে জাতীয় পর্যায়ে খেলতে পারে এমন খেলোয়াড় তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম, ক্রীড়া সংগঠক আব্দুস সালাম বাবলা, সাবেক খেলোয়াড়, কোচ, অংশগ্রহণকারী দলের কর্মকর্তা এবং বিপুল সংখ্যক ক্রিকেটপ্রেমী দর্শক।
এবারের লিগে ‘ক’ ও ‘খ’ দুটি গ্রুপে মোট আটটি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো সিটি ক্রিকেট ক্লাব (সৈয়দপুর), নর্দান ক্রিকেট ক্লাব, রাইজিং ক্রিকেট একাডেমি (সৈয়দপুর), চৌমুহনী ক্রিকেট একাডেমি (সৈয়দপুর), অরুণোদয় ক্রিকেট ক্লাব, স্টার ক্রিকেট ক্লাব (সৈয়দপুর), নীলফামারী ক্রিকেট একাডেমি ও নজরুল স্মৃতি ক্রিকেট একাডেমি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category