রংপুর ০৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ জলঢাকায় ফ‍্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন নীলফামারী চেম্বারের নির্বাচনে মাহবুব রহমান সভাপতি নির্বাচিত চিলাহাটিতে ৪৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজাউল গ্রেফতার জলঢাকায় দাখিল পরীক্ষায় শতভাগ সাফল্য ও ষাণ্মাসিক ফলাফল উপলক্ষ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জলঢাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মীরগঞ্জ ইউনিয়ন শ্রমিক দল আহ্বায়ক বহিষ্কৃত, কমিটি বিলুপ্ত মির্জা ফখরুল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি, ইসির প্রজ্ঞাপন জারি চিলাহাটিতে এক প্রতিবন্ধী নারীকে সঙ্গবদ্ধ ভাবে ধর্ষণ চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন শিক্ষার আলো জ্বালাতে অসচ্ছল শিক্ষার্থীকে জেলা প্রশাসকের সাইকেল প্রদান

ডিমলায় টেপাখড়িবাড়ী ইউপিতে ভিজিএফের চাল বিতরণ

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নে দুস্থ, অসহায়, প্রতিবন্ধী ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত অতি-দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
সোমবার (১৮ মে) সকাল থেকে টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে উৎসবমুখর পরিবেশে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মোট ২ হাজার ৬৩৯টি পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন, ট্যাগ অফিসার শাহিনুর ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত হতদরিদ্র ও অসহায় মানুষের হাতে স্বচ্ছতা ও শৃঙ্খলার সঙ্গে ভিজিএফের চাল পৌঁছে দেওয়া হয়েছে। ঈদকে সামনে রেখে নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতেই সরকারের এ মানবিক উদ্যোগ।”
তিনি আরও বলেন, “কোনো ধরনের অনিয়ম ছাড়াই সুষ্ঠুভাবে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে ইউনিয়ন পরিষদ কাজ করে যাবে।”
এসময় সংশ্লিষ্টরা জানান, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভিজিএফের এ সহায়তা দরিদ্র মানুষের জন্য অনেক বড় সহায়ক হিসেবে কাজ করছে। বিশেষ করে ঈদের আগে এ ধরনের সহায়তা অসচ্ছল পরিবারগুলোর মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।
চাল পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির এ সময়ে ঈদের আগে সরকারের দেওয়া এই সহায়তা তাদের পরিবারের জন্য অনেক উপকারে আসবে।

Popular Post

উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ

ডিমলায় টেপাখড়িবাড়ী ইউপিতে ভিজিএফের চাল বিতরণ

Update Time : ০৩:৪৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬