রংপুর ০৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নীলফামারীতে জেলা পরিষদের উদ্যোগে মসজিদ-মাদ্রাসায় সিলিং ফ্যান বিতরণ

নীলফামারী সদর উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় সিলিং ফ্যান বিতরণ করেছে নীলফামারী জেলা পরিষদ। শুক্রবার (২২ মে) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর খোঁজখবর নেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাঝে এসব ফ্যান বিতরণ করেন।
ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী-এর নির্দেশনায় এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয় বলে জানানো হয়েছে।
ফ্যান বিতরণকালে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী বলেন, “প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার নির্দেশনায় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। প্রচণ্ড গরমে মুসল্লি, শিক্ষার্থী ও এতিম শিশুদের কষ্ট লাঘবের কথা বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, ভবিষ্যতেও শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় কচুকাটা ইউনিয়ন বিএনপির সাবেক নেতা আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজিম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, গরমের সময় মসজিদ ও মাদ্রাসায় সিলিং ফ্যানের অভাবে মুসল্লি ও শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হতো। জেলা পরিষদের এই উদ্যোগে তারা সন্তোষ প্রকাশ করেন।
Popular Post

ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন

নীলফামারীতে জেলা পরিষদের উদ্যোগে মসজিদ-মাদ্রাসায় সিলিং ফ্যান বিতরণ

Update Time : ১০:৩২:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬