রংপুর ১০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জলঢাকার ধর্মপালে জনপ্রতিনিধি ও সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে গণশুনানি অনুষ্ঠিত জলঢাকায় ভুয়া ও ভায়া কাজীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন ইউএনও : বাল্যবিবাহ নিরোধ কমিটির ত্রৈমাসিক সভা সিদ্ধান্ত একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রস্তাব বাতিলের দাবিতে কাজীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি জলঢাকায় জমি সংক্রান্ত ঘটনায় শ্রমিক দলের অফিস ভাঙচুর ও দখলের চেষ্টা থানায় লেখিত অভিযোগ ২৭ বছরেও আলোর মুখ দেখেনি ডোমার পৌরসভার ৮ এবং ৯নং ওয়ার্ডের বাসিন্দারা লালমনিরহাটে মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন ন্যায্য মজুরি, প্রতিযোগিতামূলক বাংলাদেশ: তৈরি পোশাকশিল্পে কেন প্রয়োজন তিন-অঞ্চলভিত্তিক ন্যূনতম মজুির ড. এম. এ. মান্নান কেতকীবাড়ী ইউনিয়নের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের ৮ বছরের শিশু ওমর ফারুকের মৃত্যু জলঢাকায় আনন্দলোক ট্রাস্টের শিক্ষা উন্নয়ন কমিটির  আলোচনা সভা  নীলফামারী শিল্পকলায় রংপুরের এমপি রেজেকা সুলতানা ফেন্সির মতবিনিময় সভা

পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নীলফামারী সীমান্তে বিজিবির টহল জোরদার

Advertisement
পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নীলফামারী সীমান্তে টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করেছে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)। সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন আভিযানিক ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।
Advertisement
বুধবার (৩ জুন) নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সূত্রে জানা যায়, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পুশ-ইন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত টহল পরিচালনা করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী বিশেষ টহলও জোরদার করা হয়েছে।
এছাড়া সীমান্তবর্তী গ্রামগুলোতে নিয়মিত মাইকিংয়ের মাধ্যমে স্থানীয় জনগণকে সচেতন করা হচ্ছে। সন্দেহজনক ব্যক্তি বা কোনো অস্বাভাবিক কার্যকলাপ পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বিজিবি ক্যাম্প বা বিওপিকে অবহিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় বিশেষ করে রাতের বেলায় হ্যান্ডমাইক, বাঁশি, টর্চলাইট, সার্চলাইট এবং নাইট ভিশন গগলস ব্যবহার করে নিবিড় নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও অবৈধ অনুপ্রবেশকারীদের গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে বুধবার রাত থেকে ব্যাটালিয়নের অধীনস্থ সকল কোম্পানি ও বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির নেতৃত্বে স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য (মেম্বার), গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সীমান্তবর্তী এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।
নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সূত্রে আরও জানানো হয়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Advertisement
Advertisement

Popular Post

জলঢাকার ধর্মপালে জনপ্রতিনিধি ও সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে গণশুনানি অনুষ্ঠিত

পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নীলফামারী সীমান্তে বিজিবির টহল জোরদার

Update Time : ০৬:৫০:১৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬