রংপুর ০৭:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

জলঢাকায় ‘গ্রিন ও ক্লিন বাংলাদেশ’ বিনির্মাণে পরিচ্ছন্নতা অভিযান

  • আবেদ আলী
  • Update Time : ১১:৩৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ৩৫২ Time View

“গ্রিন ও ক্লিন বাংলাদেশ” নির্মাণের লক্ষ্যে নীলফামারীর জলঢাকায় এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালিত হয়েছে।

​সোমবার (৮ জুন) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সুধীজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

​পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

​উদ্বোধনকালে ইউএনও বলেন, “একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা শুধু সরকারের একার দায়িত্ব নয়, এটি সমাজের প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব। পরিবেশ রক্ষা, জনসচেতনতা বৃদ্ধি এবং একটি স্বাস্থ্যকর সমাজ গঠনে এ ধরনের সামাজিক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়ার আহ্বান জানান।

​কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

​অভিযান চলাকালে অংশগ্রহণকারীরা স্বশরীরে অংশ নিয়ে উপজেলা পরিষদ চত্বর ও এর আশপাশের এলাকায় জমে থাকা আগাছা, ময়লা-আবর্জনা এবং ক্ষতিকর প্লাস্টিক বর্জ্য পরিষ্কার করেন। একই সঙ্গে তারা উপস্থিত সর্বসাধারণকে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা এবং পরিবেশবান্ধব আচরণ বজায় রাখার ব্যাপারে উদ্বুদ্ধ ও সচেতন করেন।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একটি আদর্শ, পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার অংশ হিসেবে আগামীতেও এই পরিচ্ছন্নতা কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

Popular Post

ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন

জলঢাকায় ‘গ্রিন ও ক্লিন বাংলাদেশ’ বিনির্মাণে পরিচ্ছন্নতা অভিযান

Update Time : ১১:৩৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬