• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন |
  • English Version
Headline :
জলঢাকায় মীরগঞ্জ গরুহাট উন্নয়ন কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক নীলফামারীতে অফিস ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত নীলফামারীতে চুরির ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার প্রতিবাদে মানববন্ধন নীলফামারী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত জলঢাকায় টিউবওয়েলে চেতনা নাশক মিশিয়ে অজ্ঞান হয়ে রাতের আধাঁরে বাড়িতে ডাকাতি যাদুরহাট বাজারে স্বর্ণ ও কাপড়ের দোকানে দুঃসাহসিক চুরি, ৩৪ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা‌ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নীলফামারীতে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নীলফামারীতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন প্রদর্শনীর সমাপনী পিয়েল হত্যার প্রতিবাদে জলঢাকায় শিক্ষার্থীদের মানববন্ধন, দ্রুত গ্রেফতার ও বিচার দাবি

জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে জলঢাকায় নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

আবেদ আলী / ১০১ Time View
Update : বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

আবেদ আলী : নীলফামারীর জলঢাকায় ‘জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা’ প্রকল্পের আওতায় নাগরিক প্ল্যাটফর্ম কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) ডেমোক্রেসি ওয়াচের আয়োজনে স্থানীয় অনির্বাণ বিদ্যাতীর্থ হাই স্কুল হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ​নাগরিক প্ল্যাটফর্মের জলঢাকা উপজেলা কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় মূল আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রকল্প সমন্বয়কারী মুজিবুর রহমান ও সিনিয়র প্রোগ্রাম অফিসার নাদিরা আক্তার।

​সভায় নাগরিক প্ল্যাটফর্মের সদস্য সচিব শিরিন আক্তার আশা, অনির্বাণ বিদ্যাতীর্থ হাই স্কুলের প্রধান শিক্ষক রেহানা পারভীন, মল্লিকা রায়, শিক্ষক মর্তুজা ইসলাম এবং সাংবাদিক আবেদ আলীসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বক্তারা সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা, অধিকার এবং জেন্ডার বৈষম্য দূরীকরণে নাগরিক সমাজের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

​সভায় নাগরিক সমাজের বিভিন্ন সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা, অংশীদারিত্ব এবং নেটওয়ার্ক বৃদ্ধি করার পাশাপাশি আগামী দিনের কর্মপরিকল্পনা ও তা বাস্তবায়নের ওপর বিশেষ জোর দেওয়া হয়। সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-এর সহযোগিতায় ডেমোক্রেসি ওয়াচ এই কার্যক্রম বাস্তবায়ন করছে। অত্যন্ত উৎসবমুখর ও ফলপ্রসূ এই সভায় কমিটির সকল সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category