রংপুর ০৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নীলফামারীতে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্থানীয় সরকার ব্যবস্থাকে দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে নীলফামারীতে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের নিয়ে অফিস ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের আয়োজনে ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “ইউনিয়ন পরিষদ হলো স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসনিক দক্ষতা, আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ধরনের প্রশিক্ষণ কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবাকে আরও কার্যকর করতে স্থানীয় পর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা ও দায়িত্বশীলতা বৃদ্ধি অপরিহার্য। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগের আহ্বান জানান তিনি।
প্রশিক্ষণে অফিস ব্যবস্থাপনা, আর্থিক কার্যক্রম পরিচালনা, হিসাব সংরক্ষণ, সরকারি বিধি-বিধান অনুসরণ এবং তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।

Popular Post

ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন

নীলফামারীতে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Update Time : ০৬:৪৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬