• বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন |
  • English Version
Headline :
জলঢাকায় মীরগঞ্জ গরুহাট উন্নয়ন কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক নীলফামারীতে অফিস ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত নীলফামারীতে চুরির ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার প্রতিবাদে মানববন্ধন নীলফামারী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত জলঢাকায় টিউবওয়েলে চেতনা নাশক মিশিয়ে অজ্ঞান হয়ে রাতের আধাঁরে বাড়িতে ডাকাতি যাদুরহাট বাজারে স্বর্ণ ও কাপড়ের দোকানে দুঃসাহসিক চুরি, ৩৪ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা‌ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন নীলফামারীতে আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নীলফামারীতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন প্রদর্শনীর সমাপনী পিয়েল হত্যার প্রতিবাদে জলঢাকায় শিক্ষার্থীদের মানববন্ধন, দ্রুত গ্রেফতার ও বিচার দাবি

নীলফামারী পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নাসির উদ্দিন শাহ মিলন: বার্তা সম্পাদক / ৩৮ Time View
Update : বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে নীলফামারী জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চারাগাছ রোপণ ও পানি দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ বি এম ফয়জুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (প্রবি) জ্যোতির্ময় ঘোষ, আরআই পুলিশ লাইন্সসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

কর্মসূচিতে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন বলেন, “আজকের একটি গাছ আগামী দিনের সুস্থ ও নিরাপদ জীবনের নিশ্চয়তা বহন করে। তাই সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যায়ও আন্তরিক হতে হবে।”

কর্মসূচিতে জেলা পুলিশের সদস্যরা বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। পরিবেশবান্ধব ও সবুজ নীলফামারী গড়ে তুলতে জেলা পুলিশের এ উদ্যোগকে উপস্থিতরা প্রশংসা করেন।

‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ সুন্দর পৃথিবী গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে বৃক্ষরোপণের পাশাপাশি গাছের সঠিক পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category