রংপুর ০৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নীলফামারীতে নবীন আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে তিন দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

নীলফামারী জেলা আইনজীবী সমিতির আয়োজনে ২০২৪-২০২৬ ব্যাচের নবীন আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত তিন দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী দিনে জেলা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দক্ষ, নৈতিক ও দায়িত্বশীল আইনজীবী গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণ ও পেশাগত চর্চার কোনো বিকল্প নেই। নবীন আইনজীবীদের আইন পেশার মর্যাদা অক্ষুণ্ন রেখে সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
কর্মশালায় নবীন আইনজীবীদের আদালতের কার্যক্রম, আইনগত গবেষণা, মামলা পরিচালনার কৌশল, পেশাগত নৈতিকতা এবং দক্ষতা উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের কর্মশালা তাদের বাস্তব পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক,যুগ্ম সাধারণ সম্পাদক, জ্যেষ্ঠ আইনজীবীবৃন্দ এবং ২০২৪-২০২৬ ব্যাচের নবীন আইনজীবীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

Popular Post

ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন

নীলফামারীতে নবীন আইনজীবীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে তিন দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

Update Time : ০৭:২৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬