রংপুর ০২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

জলঢাকায় অনুষ্ঠিত হলো পার্টনার কংগ্রেস-২০২৬

কৃষি, পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল ও টেকসই করতে নীলফামারীর জলঢাকায় অনুষ্ঠিত হয়েছে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রাইজ, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রোগ্রামের আওতায় ‘পার্টনার কংগ্রেস-২০২৬’।

সোমবার (২২ জুন) সকাল থেকে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ কংগ্রেসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তা, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস হ্যাপীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সদস্য রশিদুল ইসলাম বাঙালী, জলঢাকা উপজেলা জামায়াতের সাবেক আমির ছাদের হোসেন, উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমান মাস্টার, প্রেসক্লাব সভাপতি ও উপজেলা জামায়াতের নায়েবে আমির কামরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবীর লেলিন, উপজেলা কৃষকদলের সভাপতি আমজাদ হোসেন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন।
অনুষ্ঠান শুরুর আগে অতিথিরা ফিতা কেটে বিভিন্ন প্রদর্শনী স্টলের উদ্বোধন করেন এবং স্টল পরিদর্শন করেন। এ সময় কৃষি উন্নয়ন, পুষ্টি সচেতনতা বৃদ্ধি, ক্ষুদ্র উদ্যোক্তা বিকাশ এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কৃষি খাতের আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্থানীয় উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীকে আরও আত্মনির্ভরশীল করে তুলতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, কৃষি ও পুষ্টিভিত্তিক উদ্যোগ সম্প্রসারণের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, পার্টনার প্রোগ্রামের কার্যক্রম কৃষি ও পুষ্টি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা খোরশেদ আলম।

Popular Post

ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন

জলঢাকায় অনুষ্ঠিত হলো পার্টনার কংগ্রেস-২০২৬

Update Time : ০১:৫৬:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬