রংপুর ১১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়ে চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্রের সমর্থন কামনা ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

নীলফামারীতে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ সমাবেশ, স্বেচ্ছাসেবক দলের শান্তি মিছিল

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল। একই দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত অরাজকতার প্রতিবাদে শান্তি মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ জুন) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে জেলা বিএনপির পৌর বাজারস্থ দলীয় কার্যালয় থেকে জেলা যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত হোসেন চৌধুরী, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম শাহ আলম তমু, সদস্য সচিব রাশেদ উদ দৌলা রাশেদ, পৌর যুবদলের আহ্বায়ক তৌহিদুজ্জামান তৌহিদ এবং সদস্য সচিব আবু সাঈদ বাবু।

বক্তারা অভিযোগ করেন, অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে। তারা বলেন, জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে এবং দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। কোনো ধরনের নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তা রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে।

এদিকে একই দিনে জেলা বিএনপির কার্যালয় থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত অরাজকতার প্রতিবাদে একটি শান্তি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয় চত্বরে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল আলম রব্বু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আযম, সদস্য সচিব শিহাবুজ্জামান শিহাব এবং জেলা তাঁতীদলের সভাপতি শাহজাদা মুক্তি,ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স ।

বক্তারা অভিযোগ করেন, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা হতে পারে। তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো চেষ্টা হলে তা প্রতিহত করা হবে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

Popular Post

শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়ে চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্রের সমর্থন কামনা

নীলফামারীতে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ সমাবেশ, স্বেচ্ছাসেবক দলের শান্তি মিছিল

Update Time : ০৯:৩৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬