রংপুর ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়ে চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্রের সমর্থন কামনা ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

ইসলামিক দাওয়াহ্ সেন্টারের অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আবেদ আলী
  • Update Time : ০৯:০০:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
  • ৩১৩ Time View

আবেদ আলীঃ বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় অবস্থিত বিআরটিসি মার্কেটের পঞ্চম তলায় ‘বগুড়া ইসলামিক দাওয়াহ্ সেন্টার’-এর নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার (২৬ জুন) বাদ আসর এক আনন্দঘন ও ভাবগম্ভীর পরিবেশে প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু উপলক্ষে আলোচনা সভা ও পবিত্র আশুরার সিয়াম পালনকারীদের সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মো. সাজ্জাদ হোসেন। শাইখ উপাধ্যক্ষ ইসমাইল হোসেনের সঞ্চালনায় এবং শাইখ সাইফুল ইসলাম খাঁন মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আলেম-উলামারা উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার সূত্রাপুর আহলে হাদীস জামে মসজিদের সহ-সভাপতি মো. আলী হায়দার খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘দি মেসেজ ফাউন্ডেশন’ ও ‘বাংলাদেশ পপুলেশন ক্রাইসিস কমিটি’-এর সেক্রেটারি জেনারেল মো. আনোয়ার হোসেন। এছাড়া শাইখ মুহাম্মাদ আব্দুল্লাহিল কাফী মাদানী, মো. আব্দুল মালেক, মো. আনছার আলী বাদল, মো. আব্দুল হাই আকন্দ, মো. শাহ্ আলম এবং নাযীর আহমাদ সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহিম। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাফিয জায়দুল আলম নাদিম মাদানী, মাও. মো. তাফহিমুল ইসলাম ফরমান, মাওলানা মো. কামরুল ইসলাম, মাহদী হাসান রিয়াদী, মাও. মো. ফাহিমুল ইসলাম ও আব্দুল কাইয়ুম বগুড়াবী।

​বক্তারা তাদের আলোচনায় কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে বিশুদ্ধ ইসলামী দাওয়াতের গুরুত্ব, সমাজে তাওহীদ ও সুন্নাহভিত্তিক জীবন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা এবং পবিত্র আশুরার ঐতিহাসিক তাৎপর্য ও শিক্ষার ওপর আলোকপাত করেন। বগুড়ায় নতুন এই দাওয়াহ্ সেন্টারের কার্যক্রম আরও বেগবান করতে এবং ইসলামের প্রচার-প্রসারে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন বক্তারা।

​আলোচনা সভা শেষে দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এরপর উপস্থিত অতিথি ও রোজাদারদের নিয়ে ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Popular Post

শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়ে চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্রের সমর্থন কামনা

ইসলামিক দাওয়াহ্ সেন্টারের অফিস উদ্বোধন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Update Time : ০৯:০০:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬