• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন |
  • English Version
Headline :
অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ শৃঙ্খলা ও পেশাদারিত্বের বার্তা, নীলফামারী জেলা পুলিশের বর্ণাঢ্য মাস্টার প্যারেড নীলফামারীতে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উপলক্ষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান জলঢাকায় ১১ দলীয় ঐক্য জোটের গণ মিছিল খায়রাতুন্নেছা ওয়াকফ এস্টেটের উদ্যোগে কিশোরগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প জলঢাকায় সূবর্ণ নাগরিকের বার্ষিক সাধারণ সভা ও গাছ বিতরণ অনুষ্ঠানে এমপি ওবায়দুল্লা সালাফী জলঢাকায় শ্রমিক সংগঠনকে কেন্দ্র করে জারি করা ১৪৪ ধারা শান্তিপূর্ণভাবে পালিত নীলফামারীতে মাদকবিরোধী আন্তঃওয়ার্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত জলঢাকায় পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনা : ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন জলঢাকায় শ্রমিক সংগঠনকে কেন্দ্র করে উত্তেজনা, ১৪৪ ধারা জারি

জলঢাকায় ১১ দলীয় ঐক্য জোটের গণ মিছিল

মাইদুল হাসান, বিশেষ প্রতিনিধি / ৫০ Time View
Update : সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে ১১ দলীয় ঐক্য জোটের মাস ব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে জলঢাকায় এগারো দলীয় ঐক্য জোটের ডাকে গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচীর অংশ হিসাবে গতকাল ৪ঠা জুলাই শনিবার বিকালে উপজেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক কার্যালয় আল-ফালাহ্ অফিস থেকে ব্যানার সংবলিত একটি গণ মিছিল বের হয় এবং গণমিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিড়ো পয়েন্ট মোড়ে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোখলেছুর রহমান মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-০৩ সংসদীয় আসন জলঢাকার মাননীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফি এমপি।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াম্মার আল হাসান, এবি পার্টির উপজেলা সেক্রেটারি আব্দুর রউফ, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি হাফেজ জাফর আহমেদ, জেলা সহ-সভাপতি মাওলানা জাহিদুর ইসলাম, এনসিপির উপজেলা সভাপতি মনোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা জুলাই সনদ বাস্তবায়ন সহ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহবান জানান। প্রধান অতিথি’র বক্তব্যে সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ্ সালাফি এমপি, বর্তমান সরকারকে জুলাইয়ের গণঅভ্যুত্থান বাস্তবায়ন করা সহ বৈষম্য বিহীন বাংলাদেশ গড়ায় প্রত্যয় জানিয়ে বলেন, জলঢাকায় যেভাবে অনিয়ম, দূর্নীতি ও অপরাধ মুলক কর্মকান্ড সংঘটিত হচ্ছে তা দুঃখজনক।

আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় ঐক্য জোটের নেতৃত্বে এ সকল দুর্নীতির বিরুদ্ধে রুখে দাড়াবো। এ জন্য ১১ দলীয় ঐক্য জোটের ডাকে যে সকল কর্মসূচী আসবে তা বাস্তবায়নের জন্য সকলের প্রতি আহবান জানাচ্ছি। উক্ত বিক্ষোভ সমাবেশটি সার্বিক সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোয়াম্মার আল হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category