• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন |
  • English Version
Headline :
নীলফামারীতে সড়কে চাঁদাবাজি ও অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন ডোমারে ক্যাশলেস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন উপজেলার সোনারায় ইউনিয়নে এসডিএফ কর্তৃক মার্কেট সেডের শুভ উদ্বোধন জলঢাকায় কলেজ ছাত্র পিয়েল হত্যার বিচারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন বিজিবিতে সুবেদার মেজর পদে পদোন্নতি পেলেন মোবারক হোসেন (লিটন) জলঢাকায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ শৃঙ্খলা ও পেশাদারিত্বের বার্তা, নীলফামারী জেলা পুলিশের বর্ণাঢ্য মাস্টার প্যারেড নীলফামারীতে ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’ উপলক্ষে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান জলঢাকায় ১১ দলীয় ঐক্য জোটের গণ মিছিল

বিজিবিতে সুবেদার মেজর পদে পদোন্নতি পেলেন মোবারক হোসেন (লিটন)

নাসির উদ্দিন শাহ মিলন: বার্তা সম্পাদক / ৪৯ Time View
Update : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)-তে সর্বোচ্চ সৈনিক পদ সুবেদার মেজর পদে পদোন্নতি লাভ করেছেন ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কৃতি সন্তান মোঃ মোবারক হোসেন (লিটন)।
তিনি দীর্ঘ কর্মজীবনে বিজিবির বিভিন্ন ইউনিটে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে প্রশংসা অর্জন করেন। তাঁর এই সফল কর্মদক্ষতা ও অবদানের স্বীকৃতিস্বরূপ বিজিবির ৫৫ ব্যাটালিয়নে কর্মরত অবস্থায় মহাপরিচালক সন্তুষ্ট হয়ে তাঁকে সৈনিকদের সর্বোচ্চ পদ সুবেদার মেজর পদে পদোন্নতি প্রদান করেন।
পদোন্নতি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউনিটের পরিচালক ও অতিরিক্ত পরিচালক তাঁকে নতুন র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।
বর্তমানে তিনি নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এ সুবেদার মেজর হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর এই পদোন্নতিতে পরিবার, স্বজন, সহকর্মী এবং ত্রিশাল উপজেলার সর্বস্তরের মানুষ আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তাঁরা তাঁর উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category