রংপুর ০৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

জলঢাকায় কলেজ ছাত্র পিয়েল হত্যার বিচারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

পূর্ব শত্রুতার ধরে পারিবারিক কহলের হামলায় জলঢাকা সরকারি ডিগ্রি মহাবিদ্যালয়ের শিক্ষার্থী গোলাম কিবরিয়া ইসলাম পিয়েল নৃশংস হত্যা ঘটনার মামলায় এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার ( ৭ জুলাই) দুপুর ১০টায় উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের কেরুর মোড়ে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন মৃত্যু পিয়েলের কলেজ পড়ুয়া শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে নিহত পিয়েলের বাবা কপদ্দি মামুদ আবেগঘন বক্তব্যে বলেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার না হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আবারও ঘটতে পারে। আমরা চাই, অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।নিহতের ছোট বোন কুলসুম মনি বলেন, ঘটনার প্রায় ২৭ দিন পার হলেও মামলার প্রধান আসামিকে এখনো গ্রেপ্তার করা হয়নি থানা পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া কয়েকজন আসামি জামিনে মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।বক্তারা বলেন, একজন মেধাবী শিক্ষার্থীর হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তাঁদের অভিযোগ, ঘটনার পরও মামলার সব আসামি গ্রেপ্তার না হওয়ায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। দ্রুত তদন্ত শেষ করে বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়ার দাবি জানান তাঁরা।পরিবার সূত্রে জানা যায়, গত ১০ জুন বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মীরগঞ্জ ইউনিয়নের পূর্ব শিমুলবাড়ী এলএসডি গোডাউনসংলগ্ন এলাকায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিবারের দাবি, মো. কপদ্দি মামুদকে মারধরের সময় তাঁর ছেলে গোলাম কিবরিয়া ইসলাম পিয়েল বাবাকে রক্ষা করতে এগিয়ে গেলে সংঘবদ্ধ হামলায় তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা মো. কপদ্দি মামুদ বাদী হয়ে ১১ জুন জলঢাকা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।মানববন্ধন শেষে মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, এজাহারভুক্ত ১৩ জন আসামির মধ্যে এ পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও র‍্যাব যৌথভাবে অভিযান চালাচ্ছে। তদন্ত অব্যাহত রয়েছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পলাতক আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানও চলমান রয়েছে।

Popular Post

ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন

জলঢাকায় কলেজ ছাত্র পিয়েল হত্যার বিচারের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

Update Time : ০১:৩৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬