• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন |
  • English Version
Headline :
মানবিক নেতৃত্বের আলোকবর্তিকা: লালমনিরহাট জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান জলঢাকায় ১৬ জুলাই শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের প্রস্তুতি সভা ছয় মাসে ২২ মামলা, গ্রেপ্তার ৬১; ভিসা প্রতারণা, অনলাইন ক্যাসিনো ও থাই জুয়ার বিরুদ্ধে চলবে কঠোর অভিযান জলঢাকায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত ডিমলায় বিজিবির অভিযানে ৫টি ভারতীয় গরু জব্দ মিথ্যা ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে নীলফামারীতে পরিবহন শ্রমিকদের মানববন্ধন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ডোমারে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি জলঢাকায় ঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত  জলঢাকায় সাপের কামড়ে একজনের মৃত্যু 

ডিমলায় বিজিবির অভিযানে ৫টি ভারতীয় গরু জব্দ

নাসির উদ্দিন শাহ মিলন: বার্তা সম্পাদক / ৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে পাঁচটি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (১৪ জুলাই) ভোররাতে উপজেলার ঝাড়সিংহেশ্বর এলাকার তিস্তা নদীর চরসংলগ্ন বাংলাদেশ অংশ থেকে মালিকবিহীন অবস্থায় গরুগুলো জব্দ করা হয়।রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজিউর রহমান নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত ও বিশেষ টহলের অংশ হিসেবে ডিমলা উপজেলার কালীগঞ্জ বিওপির একটি টহল দল ঝাড়সিংহেশ্বর এলাকায় অভিযান চালায়। এসময় তিস্তা নদীর চরে বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় পাঁচটি ভারতীয় গরু পাওয়া যায়। পরে গরুগুলো জব্দ করে বিজিবির হেফাজতে নেয়া হয়।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইমরানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে প্রশাসন ও বিজিবি সমন্বিতভাবে কাজ করছে। ভবিষ্যতেও আরো বড় পরিসরে অভিযান পরিচালনা করে চোরাচালান চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category