আবেদ আলী : নীলফামারীর জলঢাকায় ১৬ জুলাই ‘শহীদ দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস হ্যাপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দিবসটি সুষ্ঠুভাবে পালন ও সফল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সভায় বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে নানা কর্মসূচি গ্রহণের ওপর জোর দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোকলেছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারী মোহাইমিনুর রহমান সানা এবং জুলাই আন্দোলনের সমন্বয়ক নাহিদ ও শাকিল প্রমুখ।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসন ও গণমাধ্যমের প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা দিবসটিকে ঘিরে সরকারি কর্মসূচিগুলো যথাযথভাবে পালনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।