• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন |
  • English Version
Headline :
ছয় মাসে ২২ মামলা, গ্রেপ্তার ৬১; ভিসা প্রতারণা, অনলাইন ক্যাসিনো ও থাই জুয়ার বিরুদ্ধে চলবে কঠোর অভিযান জলঢাকায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত ডিমলায় বিজিবির অভিযানে ৫টি ভারতীয় গরু জব্দ মিথ্যা ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে নীলফামারীতে পরিবহন শ্রমিকদের মানববন্ধন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ডোমারে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি জলঢাকায় ঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত  জলঢাকায় সাপের কামড়ে একজনের মৃত্যু  নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ নীলফামারীতে সড়কে চাঁদাবাজি ও অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন

জলঢাকায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

আবেদ আলী / ৪৪ Time View
Update : বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

আবেদ আলী :  নীলফামারীর জলঢাকায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। মঙ্গলবার সন্ধায় পৌরশহরের ট্রাফিক মোড় এলাকায় দিবসটি উপলক্ষে উপজেলা ও পৌর জাতীয় পার্টির আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইদার রহমান বুলু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক তহমিদার রহমান মিলন। গোলমুন্ডা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুর রউফ আদুর সভাপতিত্বে অনুষ্ঠিত

এই আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কাঁঠালি ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমান এবং শৌলমারী ইউনিয়ন সভাপতি ফারুক হোসেন দুলাল।

​বক্তারা পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর নেওয়া বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, এরশাদ আমলের উন্নয়ন ও সংস্কারমূলক কার্যক্রম আজও এ দেশের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে। তাঁর আদর্শকে ধারণ করে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

​অনুষ্ঠানে গোলনা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও খুটামারা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মতিনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category