রংপুর ০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রস্তাব বাতিলের দাবিতে কাজীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি জলঢাকায় জমি সংক্রান্ত ঘটনায় শ্রমিক দলের অফিস ভাঙচুর ও দখলের চেষ্টা থানায় লেখিত অভিযোগ ২৭ বছরেও আলোর মুখ দেখেনি ডোমার পৌরসভার ৮ এবং ৯নং ওয়ার্ডের বাসিন্দারা লালমনিরহাটে মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন ন্যায্য মজুরি, প্রতিযোগিতামূলক বাংলাদেশ: তৈরি পোশাকশিল্পে কেন প্রয়োজন তিন-অঞ্চলভিত্তিক ন্যূনতম মজুির ড. এম. এ. মান্নান কেতকীবাড়ী ইউনিয়নের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের ৮ বছরের শিশু ওমর ফারুকের মৃত্যু জলঢাকায় আনন্দলোক ট্রাস্টের শিক্ষা উন্নয়ন কমিটির  আলোচনা সভা  নীলফামারী শিল্পকলায় রংপুরের এমপি রেজেকা সুলতানা ফেন্সির মতবিনিময় সভা সৈয়দপুরে বাসের ধাক্কায় সার ব্যবসায়ী নিহত জলঢাকায় নিয়মবহির্ভূতভাবে সার বিক্রি, ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ডোমারে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত

Advertisement

মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার, ডোমার নীলফামারীঃ

Advertisement
নীলফামারী জেলার জলঢাকা-ডোমার মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একই পরিবারের মা ও দুই সন্তানসহ চারজন নিহত হয়েছে। এ সময় আহত অবস্থায় সাইদুল নামে এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।

রবিবার ১২ জুলাই দুপুর আড়াইটার দিকে উপজেলার মটুকপুর ইউনিয়নের নদীয়াপাড়া এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।

Advertisement

একই পরিবারের তিনজনের নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলো, নদীয়া পাড়া এলাকার প্রদীপ রায়ের স্ত্রী প্রতিমা রানী(২৮) ও তার দুই সন্তান বিপাসা রানী(৮) এবং যাদব(৫)। এ সময় মিথিলা চালক পরিমল চন্দ্রও (৩৬) নিহত হন। নিহত পরিমল নদীয়াপাড়া এলাকার অলি বর্মনের ছেলে।

Advertisement

স্থানীয়রা বলেন,  দুপুরের দিকে জলঢাকা থেকে ডোমার গামী একটি ট্রাক পেছন থেকে যাত্রীবাহী মিথিলাকে ধাক্কা দেয়। এসময় মিথিলা চালক পরিমলসহ দুই শিশু ও তাদের মা ঘটনাস্থলেই মারা যায়। আহত সাইদুল নামে একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

Advertisement

এ ঘটনায় রমজান আলী নামে এক ব্যক্তি বলেন, হঠাৎ করেই ট্রাকটি মিথিলার উপর আছড়ে পরে। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। আর দুজনকে আমরা উদ্ধার করে বোড়াগাড়ী হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই তারা সেখানে মৃত্যু বরণ করেন। তবে স্থানীয়রা আরো বলেন, এই রাস্তাটি চিকন হওয়ার কারনে প্রতি নিয়ত এখানে প্রানহানীর মতো দুর্ঘটনা ঘটছে।  রাস্তাটি দ্রুত প্রশস্ত করা না হলে দুর্ঘটনা আরো বাড়তেই থাকবে।

নিহত প্রতিমার ননদ বাসন্তী রানী বলেন,বৌদির পিসির ছেলের বিয়েতে বোড়াগাড়ীর শিয়ালডাঙ্গী যাওয়ার পথে ট্রাকের চাকায় পিষ্ট হযে বৌদি ও দুই ভাতিজা-ভাজতি মারা যায়।

মডেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর মেডিকেল অফিসার ডা:মাহমুদুল হাসান বলেন, দুইজন শিশু এখানে আসার পর মারা যায়।  আর দুজনকে মৃত অবস্থায় এখানে নিয়ে আসা হয়েছে।

এবিষয়ে, ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ হাবিব চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। লাশ পরিবারের কাছে আইনী প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের লোকজন দাহ শেষে মামলা করবেন বলেও তিনি জানিয়েছেন।

Advertisement

Popular Post

একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রস্তাব বাতিলের দাবিতে কাজীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ডোমারে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত

Update Time : ০২:০৫:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬