রংপুর ১০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নীলফামারীতে ওয়াজ মাহফিলে বাধা নয়, প্রার্থীর দলীয় পরিচয় প্রচার নিয়ে বিতর্ক জলঢাকার ধর্মপালে জনপ্রতিনিধি ও সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে গণশুনানি অনুষ্ঠিত জলঢাকায় ভুয়া ও ভায়া কাজীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন ইউএনও : বাল্যবিবাহ নিরোধ কমিটির ত্রৈমাসিক সভা সিদ্ধান্ত একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রস্তাব বাতিলের দাবিতে কাজীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি জলঢাকায় জমি সংক্রান্ত ঘটনায় শ্রমিক দলের অফিস ভাঙচুর ও দখলের চেষ্টা থানায় লেখিত অভিযোগ ২৭ বছরেও আলোর মুখ দেখেনি ডোমার পৌরসভার ৮ এবং ৯নং ওয়ার্ডের বাসিন্দারা লালমনিরহাটে মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন ন্যায্য মজুরি, প্রতিযোগিতামূলক বাংলাদেশ: তৈরি পোশাকশিল্পে কেন প্রয়োজন তিন-অঞ্চলভিত্তিক ন্যূনতম মজুির ড. এম. এ. মান্নান কেতকীবাড়ী ইউনিয়নের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের ৮ বছরের শিশু ওমর ফারুকের মৃত্যু জলঢাকায় আনন্দলোক ট্রাস্টের শিক্ষা উন্নয়ন কমিটির  আলোচনা সভা 

বিএনপি নেতা এস কে মালেকের ইন্তেকাল

Advertisement

নীলফামারী জেলা বিএনপির সদস্য, সাবেক জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক এস কে মালেক (৫৫) আর নেই। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে সৈয়দপুরে শ্বশুরবাড়িতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এস কে মালেক নীলফামারী সদরের মাস্টারপাড়া নিবাসী এবং নীলফামারী জেলা জাদুঘরের প্রতিষ্ঠাতা এটিএম মুজিবুর রহমানের প্রথম ছেলে। দীর্ঘদিন ধরে তিনি হৃদ্‌রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
তিনি নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং নীলফামারী সরকারি কলেজ থেকে স্নাতক পাস করেন। ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। জেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদর উপজেলা যুবদলের আহ্বায়কের দায়িত্ব পালন শেষে তিনি জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আজ মঙ্গলবার বাদ জোহর দুপুর ২টায় ডাকবাংলা ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ডাকবাংলা কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।
তাঁর মৃত্যুতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Advertisement
Advertisement

Popular Post

নীলফামারীতে ওয়াজ মাহফিলে বাধা নয়, প্রার্থীর দলীয় পরিচয় প্রচার নিয়ে বিতর্ক

বিএনপি নেতা এস কে মালেকের ইন্তেকাল

Update Time : ০৯:৪৮:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬