রংপুর ০৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জলঢাকার ধর্মপালে জনপ্রতিনিধি ও সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে গণশুনানি অনুষ্ঠিত জলঢাকায় ভুয়া ও ভায়া কাজীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন ইউএনও : বাল্যবিবাহ নিরোধ কমিটির ত্রৈমাসিক সভা সিদ্ধান্ত একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রস্তাব বাতিলের দাবিতে কাজীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি জলঢাকায় জমি সংক্রান্ত ঘটনায় শ্রমিক দলের অফিস ভাঙচুর ও দখলের চেষ্টা থানায় লেখিত অভিযোগ ২৭ বছরেও আলোর মুখ দেখেনি ডোমার পৌরসভার ৮ এবং ৯নং ওয়ার্ডের বাসিন্দারা লালমনিরহাটে মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন ন্যায্য মজুরি, প্রতিযোগিতামূলক বাংলাদেশ: তৈরি পোশাকশিল্পে কেন প্রয়োজন তিন-অঞ্চলভিত্তিক ন্যূনতম মজুির ড. এম. এ. মান্নান কেতকীবাড়ী ইউনিয়নের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের ৮ বছরের শিশু ওমর ফারুকের মৃত্যু জলঢাকায় আনন্দলোক ট্রাস্টের শিক্ষা উন্নয়ন কমিটির  আলোচনা সভা  নীলফামারী শিল্পকলায় রংপুরের এমপি রেজেকা সুলতানা ফেন্সির মতবিনিময় সভা

জলঢাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

  • আবেদ আলী
  • Update Time : ০৮:০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
  • ১৩৪ Time View
Advertisement

আবেদ আলী :  নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের চিড়াভিজা গোলনা গ্রামের একটি ভুক্তভোগী পরিবার স্থানীয় এক নেতার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, হামলা, বসতবাড়ি দখল ও চাঁদাবাজির গুরুতর অভিযোগ তুলে ধরে সোমবার (৩ অক্টোবর) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্যে এই অভিযোগ করেন সুমাইয়া লতা ও এরশাদুল ইসলাম।

Advertisement

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গোলনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলামের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ২০১৩ সালে আমিনুর রহমানের নিকট থেকে একটি জমি বৈধভাবে ক্রয় করা হলেও জহুরুল ইসলামের একরোখা ও ক্ষমতার প্রভাবে আজ পর্যন্ত দলিল বুঝিয়ে দেওয়া হয়নি। বরং জমির দলিল ও অধিকার চাইতে গেলে ভুক্তভোগী পরিবারের লোকজনের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

Advertisement

​অভিযোগে আরও বলা হয়, জহুরুল ইসলাম ও তার লোকজন ভুক্তভোগী পরিবারের নারী সদস্য সুমাইয়া খাতুনকে নির্মমভাবে মারধর করে এবং পরিবারের অন্য সদস্যদেরও বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দেয়। এমনকি ভুক্তভোগীর স্কুলপড়ুয়া মেধাবী নাতনিকেও স্কুলে যাওয়ার পথে উত্যক্ত ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। এছাড়া আলী হোসেন, আব্দুল আলিম ও নূরজাহান বেগমের বাড়িতে ভাঙচুর, জমি দখলের অপচেষ্টা এবং চাঁদা দাবির মতো ঘটনাও ঘটানো হয়েছে।

Advertisement

​ভুক্তভোগী পরিবার জানায়, ঘটনার বিষয়ে জলঢাকা থানায় লিখিত এজাহার ও অভিযোগ দেওয়া হলেও আসামিরা পুলিশ ও ভুক্তভোগীদের উপস্থিতিতে চরম ঔদ্ধত্য প্রদর্শন করে এবং পুনরায় হামলার প্রস্তুতি নেয়। বর্তমানে ওই পরিবারটি নিজ বাড়িতে অবরুদ্ধ অবস্থায় চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছে।

Advertisement

​সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, জহুরুল ইসলাম (পিতা-মৃত জসিম উদ্দিন) ক্ষমতার অপব্যবহার করে এলাকার নিরীহ ও দুর্বল মানুষের ওপর নানাভাবে অত্যাচার চালাচ্ছেন এবং বিচারক সেজে জমি সংক্রান্ত বিরোধে অপব্যাখ্যা দিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তার এসব কর্মকাণ্ডের ফলে এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। ইতিপূর্বে এ বিষয়ে নীলফামারী জেলা বিএনপি অফিসে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে এবং অনুলিপি দলের বিভিন্ন নীতিনির্ধারক মহলে প্রদান করা হয়েছে।

​সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী পরিবার ৪ দফা দাবি পেশ করেন। দাবিগুলো হচ্ছে,
পরিবারের ওপর হামলা ও জমি সংক্রান্ত বিরোধের ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা, সন্ত্রাসী জহুরুল ইসলাম ও তার সহযোগীদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, বাড়িঘর ও স্থাবর-অস্থাবর সম্পত্তির পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকাবাসীর শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে জহুরুল ইসলামকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা, ভবিষ্যতে পরিবারটির ওপর যেন কোনো ধরনের হয়রানি, হামলা বা ভয়ভীতি প্রদর্শনের ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর হস্তক্ষেপ কামনা।

​সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে ভুক্তভোগী পরিবারটি প্রকৃত সত্য উদ্ঘাটন এবং ন্যায়বিচার ও শান্তিতে বাঁচার অধিকার ফিরে পেতে দেশবাসী, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Advertisement

Popular Post

জলঢাকার ধর্মপালে জনপ্রতিনিধি ও সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে গণশুনানি অনুষ্ঠিত

জলঢাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

Update Time : ০৮:০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬