রংপুর ১২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়ে চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্রের সমর্থন কামনা ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

বিশ্বকবির প্রয়াণ দিবসে নীলফামারীতে শ্রদ্ধাঞ্জলি, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক আয়োজন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে জেলার শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানে রবীন্দ্রনাথের সাহিত্য, দর্শন, মানবতাবাদ এবং বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজ নুজহাত তাসনীম আওন, জেলা কালচারাল অফিসার মিজ নুঝাত তাবাসসুম রিমু, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক মোস্তফা প্রধান হক বাচ্চু, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং জেলার সুধীজন।
আলোচনা সভায় বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলা সাহিত্যের কবি নন, তিনি বাঙালির চিন্তা, চেতনা, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধের অন্যতম প্রধান পথপ্রদর্শক। তাঁর সাহিত্যকর্মে মানবপ্রেম, সাম্য, সৌন্দর্য, প্রকৃতি ও অসাম্প্রদায়িকতার যে বার্তা রয়েছে, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর সৃষ্টিশীল কর্ম বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বদরবারে অনন্য মর্যাদায় প্রতিষ্ঠিত করেছে।
বক্তারা আরও বলেন, রবীন্দ্রনাথের সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে মানবিক, অসাম্প্রদায়িক ও সৃজনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
পরে শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে রবীন্দ্রসংগীত, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানের একপর্যায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
সাংস্কৃতিক পরিবেশনা ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি হয়ে ওঠে আবেগঘন ও উৎসবমুখর।

Popular Post

শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়ে চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্রের সমর্থন কামনা

বিশ্বকবির প্রয়াণ দিবসে নীলফামারীতে শ্রদ্ধাঞ্জলি, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক আয়োজন

Update Time : ১১:৫৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬