রংপুর ০৪:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জলঢাকার ধর্মপালে জনপ্রতিনিধি ও সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে গণশুনানি অনুষ্ঠিত জলঢাকায় ভুয়া ও ভায়া কাজীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন ইউএনও : বাল্যবিবাহ নিরোধ কমিটির ত্রৈমাসিক সভা সিদ্ধান্ত একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের প্রস্তাব বাতিলের দাবিতে কাজীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি জলঢাকায় জমি সংক্রান্ত ঘটনায় শ্রমিক দলের অফিস ভাঙচুর ও দখলের চেষ্টা থানায় লেখিত অভিযোগ ২৭ বছরেও আলোর মুখ দেখেনি ডোমার পৌরসভার ৮ এবং ৯নং ওয়ার্ডের বাসিন্দারা লালমনিরহাটে মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন ন্যায্য মজুরি, প্রতিযোগিতামূলক বাংলাদেশ: তৈরি পোশাকশিল্পে কেন প্রয়োজন তিন-অঞ্চলভিত্তিক ন্যূনতম মজুির ড. এম. এ. মান্নান কেতকীবাড়ী ইউনিয়নের কাজিরহাটে ইজিবাইকের ধাক্কায় মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের ৮ বছরের শিশু ওমর ফারুকের মৃত্যু জলঢাকায় আনন্দলোক ট্রাস্টের শিক্ষা উন্নয়ন কমিটির  আলোচনা সভা  নীলফামারী শিল্পকলায় রংপুরের এমপি রেজেকা সুলতানা ফেন্সির মতবিনিময় সভা

ডোমারে প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Advertisement

মোসাদ্দেকুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার,ডোমার নীলফামারীঃ

Advertisement
নীলফামারীর ডোমারে প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৫ আগষ্ট সকাল সাড়ে এগারোটায় ডোমার বাজারস্ত বাটারমোড়ে ফ্যাসিষ্ট সরকারের হাজার কোটি টাকা লুটপাটের প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Advertisement

বিদ্যুৎ গ্রাহক সমিতির সভাপতি গোলাম কুদ্দুস আইয়ুবের সভাপতিত্বে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য মাহফুজ হোসেন, এ্যাডভোকেট আসিফ ইকবাল মাহমুদ, ইলেকট্রেকশিয়ান নুরুজ্জামান বাবলা প্রমুখ।
মানববন্ধন শেষে বাজারের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে এলাকা বাসী।
এবিষয়ে ডোমার বিদ্যুৎ গ্রাহক সমিতির সভাপতি গোলাম কুদ্দুস আইয়ুব বলেন, সরকার চাকুরীজিবীদের আগে শ্রম নেয়, তারপর বেতন দেয়, এখানে উল্টো, বৈষম্য হচ্ছে না? সরকার কে ষ্টীম রোলার চালানো বন্ধ করতে হবে। আওয়ামী সরকারের ৩১টি প্রকল্প বাতিল করেছে সরকার। এটাও বাতিল করতে হবে।
রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য মাহফুজ হোসেন বলেন, জনস্বার্থ বিরোধী, হয়রানি মুলক প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করতে হবে। ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ বাতিল করতে হবে। মিটার ভাড়া কতদিন ধরে নেওয়া হবে, তার সুনির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি। প্রিপেইড মিটার ডাকাতি ছাড়া কিছুই নয়। কৃষক ও কৃষি উপকরণ বাকীতে নিতে পারে, কিন্তু এখানে অগ্রীম টাকা দিয়ে নিতে হবে। এটা কি হতে পারে। কেউ এটা মেনে নেবে না। ভোটের আগে নেতাদের পাওয়া যায়। এখন প্রিপেইড মিটার স্থাপন করা নিয়ে তাদের আর পাওয়া যাচ্ছে না। তিনি জনসাধারণ কে আহবান জানিয়ে বলেন, নেসকোর লোক আপনাদের বাড়িতে যায় তাহলে প্রিপেইড মিটার লাগাতে দিবেন না। আপনারা লাগাতে বাধ্য নন।
এবিষয়ে এ্যাডভোকেট আসিফ ইকবাল মাহমুদ বলেন, প্রিপেইড মিটারে নানা রকম হিডেন চার্জ আছে। জরুরি মুহূর্তে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। সিন্ডিকেটের পকেট ভারী করার জন্য এ প্রকল্প নেওয়া হয়েছে। তারা লুটপাট করে বিদেশে চলে গেছে। বিল ব্যবস্থায় স্বচ্ছ ও জবাব দিহিতা মুলক করতে হবে।
নেসকোর আবাসিক বিদুৎ গ্রাহক ও সাংবাদিক আনিসুর রহমান মানিক বলেন, ৫ মাস আগে প্রিপেইড মিটার লাগাইছি, ১৫শত টাকা লোড দিল, ১০ দিনের মধ্যে শেষ। এটা মানুষ মারার যন্ত্র, মানুষ ধ্বংস করার যন্ত্র, আগের মিটার ভালো ছিলো।
ইলেক্ট্রিশিয়ান নুরুজ্জামান বাবলা বলেন, এটা হচ্ছে ক্যাসিনো খেলার মত। এইটা মিটারে বজ্রপাতে আগুন ধরে যায়। এতে বাড়িঘরেও আগুন ধরে যাওয়ার সম্ভবনা আছে।

Advertisement

মাওলানা নুরুজ্জামান (৩৫) বলেন, এটা ডিজিটাল চাঁদাবাজ ছাড়া কিছুই না। তোর মিটার তুই নে, আমার মিটার আমাকে ফিরিয়ে দে।
গ্রাহক সহিদার রহমান (৫৫) বলেন, প্রথমে এনালক মিটার, তারপর সাশ্রয়ের জন্য ডিজিটাল মিটার আনা হল। আরও সাশ্রয়ের জন্য প্রিপেইড মিটার স্থাপন করা হয়। আমার বাড়িতে গরু-মহিষ আছে। সিসিক্যামেরা আছে। বিদ্যুৎ গেলে চুরি ডাকাতি হলে কে দায়ী হবে।
এ ব্যাপারে ডোমার নির্বাহী প্রকৌশলী নওশাদ আলম জানান, যে কেউ মানববন্ধন করতে পারে। প্রিপেইড মিটার স্থাপন নিয়ে কোন বক্তব্য থাকলে নেসকোর লোকাল প্রতিনিধি হিসেবে আমাকে তো বলতে হবে। তা না জানিয়ে তারা মানববন্ধন করছে। মনে হয় তাদের ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে।

Advertisement

Advertisement

Popular Post

জলঢাকার ধর্মপালে জনপ্রতিনিধি ও সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে গণশুনানি অনুষ্ঠিত

ডোমারে প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

Update Time : ০৪:৫৫:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬