রংপুর ০৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন আলিয়া মাদ্রাসার মাঠ সংকোচনের প্রতিবাদ,কমিটি পুনর্গঠনের দাবি  রেড ক্রিসেন্টের উদ্যোগে ডোমারে ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান মেধাবী শিক্ষার্থী রাকিবের মরদেহ মিললো নীলফামারীর ডিমলায় জলঢাকায় ৩৮ বছর শিক্ষকতার পর অবসর, রেজাউল করিমকে বিদায় সংবর্ধনা জলঢাকায় শিক্ষক রেজাউল করিম খাঁনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নবাগত জেলা প্রশাসকের সঙ্গে নীলফামারীর সাংবাদিকদের মতবিনিময় ডোমারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা জলঢাকায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই হবে স্বয়ংক্রিয় জরিমানা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করেছে হাইওয়ে পুলিশ। নতুন এই ব্যবস্থায় নির্ধারিত গতিসীমা অতিক্রম, উল্টো পথে গাড়ি চালানো, নিষিদ্ধ স্থানে ওভারটেকিংসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা আরোপ করা হবে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনাঘাটে হাইওয়ে পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টারে এআই ক্যামেরাভিত্তিক নতুন এই ব্যবস্থার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এর অংশ হিসেবে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ইতোমধ্যে ১ হাজার ৪২৭টি এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে।

তিনি জানান, এসব ক্যামেরার মাধ্যমে যানবাহনের গতিসীমা, চলাচলের দিক এবং বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনের বিষয় শনাক্ত করা হবে। কোনো গাড়ি নির্ধারিত গতির বেশি গতিতে চললে, উল্টো পথে গেলে কিংবা নিষিদ্ধ স্থানে ঝুঁকিপূর্ণভাবে ওভারটেক করলে ক্যামেরায় তা শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট গাড়ির বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা কার্যক্রম শুরু হবে।

জরিমানার তথ্য সরাসরি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ডাটাবেজে যুক্ত হবে। পরে গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জরিমানার তথ্য জানানো হবে। অনলাইন বা মোবাইলের মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধের সুযোগও থাকবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, একই গাড়ি বা চালক বারবার ট্রাফিক আইন লঙ্ঘন করলে বিদ্যমান আইন অনুযায়ী গাড়ির নিবন্ধন বাতিলের বিষয়টি বিবেচনা করা হতে পারে।

নতুন প্রযুক্তিনির্ভর ব্যবস্থা সম্পর্কে সাধারণ মানুষকে জানাতে হাইওয়ে পুলিশ, বাংলাদেশ পুলিশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার চালানো হবে। সরকারের প্রত্যাশা, প্রযুক্তির মাধ্যমে আইন ভঙ্গের ঘটনা দ্রুত শনাক্ত করা গেলে মহাসড়কে চালকদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা বাড়বে এবং সড়ক দুর্ঘটনাও কমে আসবে।

অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, নারায়ণগঞ্জের জেলা প্রশাসকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআইভিত্তিক এই অটো ফাইন ব্যবস্থা চালুর ফলে ট্রাফিক আইন প্রয়োগে স্বচ্ছতা ও গতি বাড়বে। একই সঙ্গে মহাসড়কে বেপরোয়া চালানো, ভুল পথে চলাচল এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের মতো অনিয়ম নিয়ন্ত্রণে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Popular Post

ছাত্রদল নেতা দিপুর উন্নত চিকিৎসায় এগিয়ে এলেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন

মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই হবে স্বয়ংক্রিয় জরিমানা

Update Time : ০৬:৫৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬