রংপুর ০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জলঢাকায় পাটের ফলন কম হলেও দাম অনেক বেশি  জলঢাকায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান, জরিমানা ১ লাখ টাকা উপজেলার ২নং কেতকীবাড়ী ইউনিয়নে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ জলঢাকায় ফ‍্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন নীলফামারী চেম্বারের নির্বাচনে মাহবুব রহমান সভাপতি নির্বাচিত চিলাহাটিতে ৪৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রেজাউল গ্রেফতার জলঢাকায় দাখিল পরীক্ষায় শতভাগ সাফল্য ও ষাণ্মাসিক ফলাফল উপলক্ষ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত জলঢাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মীরগঞ্জ ইউনিয়ন শ্রমিক দল আহ্বায়ক বহিষ্কৃত, কমিটি বিলুপ্ত মির্জা ফখরুল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি, ইসির প্রজ্ঞাপন জারি চিলাহাটিতে এক প্রতিবন্ধী নারীকে সঙ্গবদ্ধ ভাবে ধর্ষণ

জলঢাকায় পাটের ফলন কম হলেও দাম অনেক বেশি 

রাশেদুজ্জামান সুমন : নীলফামারী জলঢাকায় অতি বৃষ্টির কারণে পাটের ফলন ভালো না হলেও দাম বেশি। গতবারের তুলনায় এবার বেশি জমিতে পাট আবাদ করলেও অতিরিক্ত বৃষ্টির পাটের ফলন একদম ভালো হয়নি। ফলে কৃষকের কাছে পাট না থাকায় চড়া দামে বিক্রি হচ্ছে সোনালী আঁশ পাট। উপজেলা কৃষি অফিস জানিয়েছে এবার এক হাজার ৪০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। যা গতবারের তুলনায় বেশি। মার্চ, এপ্রিলে পাট লাগানোর উপযুক্ত সময়। তবে জাত ভেদে দু এক সপ্তাহ কম বেশি করা যায়। এ অঞ্চলে সাধারণত বি জে আর আই, জে আরও ৮, তোষা, স্হানীয় জাত সহ বিভিন্ন জাতের পাট আবাদ হয়ে থাকে। একশ থেকে একশ ২০ দিনে পাট কেটে জাগ দেয়া যায়। আর দশ দিন জাগ দিয়ে আঁশ ছাড়ানো হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে লক্ষ্য করা গেছে এবার অনেক বেশি জমিতে পাটের চাষ করেছিল কৃষকেরা। কিন্তু বীজ বপনের পর থেকে টানা বৃষ্টির কারণে পাট ক্ষেতে পানি জমে থাকার কারণে ফলন একদম ভালো হয়নি। কৈমারির কৃষক লালমিয়া জানান আমি এতিবারে পনের থেকে বিশ মন পাট বিক্রি করি এবার বিশ কেজিও পাট বিক্রি করতে পারবো না। ওই সময়ে বেশি বৃষ্টির কারণে আমার সব পাট ক্ষেত নষ্ট হয়ে গেছে। বালাগ্রাম ইউনিয়নের কৃষক নাদির জানান, তামাকের জমিতে পাট লাগছিলাম, লাগানোর দুই সপ্তাহ পর বৃষ্টি আর বৃষ্টি। এই কারণে নিরানি করতে পারিনি। জমে থাকা বৃষ্টি কারণে ছোট্ট পাট গাছে শিকর বের হয়ে নষ্ট হয়ে গেছে। শুনেছি প্রতিমন পাট চার হাজার টাকার উপরে বিক্রি হচ্ছে। অথচ আমি গতবার দশ হাজার টাকার পাট খরি বিক্রি করেছি। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিজানুর রহমান বলেন পাট লাগানোর জন্য উপযুক্ত জমি হচ্ছে উচু জায়গা। এবার মার্চ এপ্রিলে বেশি বৃষ্টির পাটের আবাদ ভালো হয়নি। তবে বেশ ভালো দামে পাট বিক্রি হচ্ছে। আশাকরি সামনের বার কৃষকরা এরাবের লোকসান পুষিয়ে নিতে পারবে।

রাশেদুজ্জামান সুমন

Popular Post

জলঢাকায় পাটের ফলন কম হলেও দাম অনেক বেশি 

জলঢাকায় পাটের ফলন কম হলেও দাম অনেক বেশি 

Update Time : ০৯:৪৯:২৯ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬